এক্সপ্লোর

ইন্দিরাই এখনও দেশের সবথেকে গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী, বললেন প্রণব মুখোপাধ্যায়

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী হিসেবে এ দেশে সবথেকে গ্রহণযোগ্য মুখ এখনও সেই ইন্দিরা গাঁধী। বললেন স্বয়ং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কঠিন সিদ্ধান্তগ্রহণে ইন্দিরা দ্বিধা করতেন না বলে মন্তব্য করে বর্তমান কংগ্রেস নেতৃত্বকে প্রণব ঘুরিয়ে বার্তা দিতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর জন্মদিনে তাঁর জীবন ও কাজ নিয়ে একটি বইপ্রকাশ অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বিংশ শতাব্দীতে গোটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন ইন্দিরা। তাঁর মৃত্যুর এত বছর পরেও এ দেশের মানুষ তাঁকে সবথেকে গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী বলে মনে করেন। ১৯৭৮-এ কংগ্রেস দ্বিতীয়বার ভেঙে যাওয়ার পরেও নিজের কঠিন সিদ্ধান্তগ্রহণের ক্ষমতার জেরে তিনি দলকে একের পর এক নির্বাচনী জয় এনে দেন। অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরে কংগ্রেস, মহারাষ্ট্রে একক বৃহত্তম দলের মর্যাদা পায়। রাষ্ট্রপতির এই মন্তব্যটি ঘুরিয়ে বর্তমান কংগ্রেস নেতৃত্বকে বার্তা দেওয়া বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ইন্দিরার ওপর বইটি সম্পাদনা করেছেন কংগ্রেসের আনন্দ শর্মা। সূচনা লিখেছেন সনিয়া গাঁধী, যদিও শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে ছিলেন না। ছিলেন রাহুল গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। দেশের স্বার্থে ইন্দিরা একের পর এক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বলেও মন্তব্য করেন প্রণব। যেভাবে সেনা ঢুকিয়ে তিনি স্বর্ণমন্দির জঙ্গিমুক্ত করান, সেই প্রসঙ্গ উল্লেখ করেন রাষ্ট্রপতি। ১৯৮৪-র অপারেশন ব্লু স্টারের প্রসঙ্গ টেনে প্রণব বলেন, ইতিহাসের ছাত্র হিসেবে তিনি স্বর্ণমন্দিরে কিছু করতে ভয় পাচ্ছিলেন। দলীয় বৈঠকেও তিনি বলেন, সম্ভবত এটাই তাঁদের নেওয়া সবথেকে বিপজ্জনক সিদ্ধান্ত। কিন্তু কখনও কখনও ইতিহাস এমন কাজ দাবি করে, যা পরে যদি সঠিক প্রমাণিত নাও হয় কিন্তু সেই সময়ে তা ছাড়া আর উপায় ছিল না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget