এক্সপ্লোর

সন্ত্রাস মোকাবিলায় ভারতকে নিঃশর্ত সহযোগিতার প্রস্তাব, সাহায্য দেওয়ায় ‘কোনও সীমা টানবে না’, জানাল ইজরায়েল, পাকিস্তানের সঙ্গে তাঁদের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই, বললেন রাষ্ট্রদূত

নয়াদিল্লি: ভারতকে নিঃশর্ত সহযোগিতার প্রস্তাব ইজরায়েলের। ভারতে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত বলেছেন, ভারতের নিজেকে রক্ষা করতে যা যা প্রয়োজন, সেসব দেওয়ার ব্যাপারে ইজরায়েল কোনও গন্ডি বা সীমার কথা ভাববে না। এই বক্তব্য পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষাপটে অত্যন্ত তাত্পর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেশের ভিতরেই বেশ কিছু মহল থেকে বলা হচ্ছে, ইজরায়েল যে কায়দায় সন্ত্রাসবাদ মোকাবিলা করে, ভারতেরও সেভাবেই জঙ্গি দমনের পন্থা উদ্ভাবন করা উচিত। ইজরায়েলি রাষ্ট্রদূত বলেছেন, আমাদের ঘনিষ্ঠ বন্ধু ভারত যাতে বিশেষত, সন্ত্রাসবাদী হামলা থেকে নিজেকে রক্ষা করতে পারে, সেজন্যই আমরা রয়েছি। সন্ত্রাসবাদ মোকাবিলায় বরাবর কট্টর অবস্থান বহাল রেখে চলা ইজরায়েলের নতুন রাষ্ট্রদূত হয়ে সম্প্রতি নয়াদিল্লি এসেছেন ডঃ রন মালকা। সন্ত্রাসবাদে বারবার ক্ষতবিক্ষত ভারতকে কতদূর তাঁরা সহযোগিতা করতে তৈরি, প্রশ্ন করা হলে তিনি বলেন, নিজেকে বাঁচাতে ভারতের যা যা দরকার, সে ব্যাপারে কোনও সীমারেখা টানবে না ইজরায়েল। কাছের বন্ধু ভারত বিশেষত সন্ত্রাসবাদী হামলা থেকে যাতে নিজেকে রক্ষা করতে পারে, সে ব্যাপারে সাহায্য করতে রয়েছি আমরা। কারণ সন্ত্রাসবাদ শুধু ভারত, ইজরায়েলের নয়, গোটা দুনিয়ার সমস্যা। মালকার অভিমত, সন্ত্রাসবাদ রুখতে গোটা দুনিয়াকে একজোট হতে হবে, পরস্পরকে সহযোগিতা করে তা খতম করতে হবে। তিনি বলেন, সেজন্যই আমরা ভারতকে সাহায্য করব, আমাদের অভিজ্ঞতা, জ্ঞান, কলাকৌশল তার সঙ্গে ভাগ করব। কারণ আমরা সত্যিই আমাদের প্রকৃত গুরুত্বপূর্ণ বন্ধুকে সাহায্য করতে চাই। ইজরায়েলি সামরিক বাহিনীতে কর্নেল পদ থেকে সম্প্রতি অবসর নিয়েছেন মালকা। তিনি জানান, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু তাঁকে বলেছেন, ভারত তাঁদের খুবই গুরুত্বপূর্ণ শরিক ও বন্ধু এবং তিনি সেই বন্ধুত্বের সম্পর্ককে আরও গভীরে নিয়ে যেতে চান, আমাদের জ্ঞান, অভিজ্ঞতা শেয়ার করতে চান। পাকিস্তানের সঙ্গে তাঁর দেশের কোনও কূটনৈতিক সম্পর্ক না থাকায় তাদের সঙ্গে কোনও ক্ষেত্রে দ্বিপাক্ষিক লেনদেন, আদানপ্রদান নেই বলেও জানান মালকা। তিনি আরও বলেন, ভারতের হাত শক্ত করে ইজরায়েল বিশ্বে স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখছে কারণ গোটা দুনিয়াকে স্থিতিশীল রাখায় ভারতের বিরাট ভূমিকা আছে। আমরা পৃথিবীটাকে বসবাসের জন্য আরও নিরাপদ করে তুলতে এটা করছি। পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার পরও মালকা ট্যুইট করেছিলেন, ইজরায়েল পুলওয়ামার সন্ত্রাসবাদী আক্রমণের কঠোর নিন্দা করছে, তাদের এই কঠিন সময়ে ভারতীয় বন্ধুদের পাশে রয়েছি। সিআরপিএফ জওয়ান ও তাদের পরিবারগুলি, ভারতীয় জনগণ, ভারতের সরকারকে গভীরতম শোক, সমবেদনা জানাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget