এক্সপ্লোর
বিগ বি-র পানামা অস্বস্তি এখনও কাটল না, নয়া প্রশ্নপত্র পাঠাল আয়কর দফতর

নয়াদিল্লি: পানামা কেলেঙ্কারির সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে বারবার দাবি করেছেন তিনি। কিন্তু অমিতাভ বচ্চনকে এখনই ক্লিনচিট দিতে রাজি নয় আয়কর দফতর। তাঁর আর্থিক লেনদেন সম্পর্কে জানতে চেয়ে আর এক সেট নতুন প্রশ্নপত্র পাঠিয়েছে তারা। এক সপ্তাহের মধ্যে প্রশ্নগুলির উত্তর দিতে বলা হয়েছে। জানা গেছে, ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস বা আই সি আই জে-র রিপোর্টে বিগ বি-র আর্থিক লেনদেন নিয়ে যে তথ্য সামনে এসেছে, সেগুলির ভিত্তিতেই এই প্রশ্নপত্র। এছাড়া বিগ বি সম্পর্কে পুরনো কিছু তথ্যের ওপরেও আয়কর দফতর নির্ভর করেছে। এর আগে একাধিকবার অমিতাভ বচ্চন পানামা কাণ্ডের সঙ্গে তাঁর যোগ থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তাঁর দাবি, যে সব কোম্পানির ডিরেক্টর হিসেবে বিদেশে তিনি টাকা গচ্ছিত রেখেছেন বলে অভিযোগ, সেগুলির কখনও নামই তিনি শোনেননি।
Before You Go
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
জেলার

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















