এক্সপ্লোর

মেকানিজম চালু, ভুল করে পাকিস্তানে ঢুকে আটক জওয়ানকে ফিরিয়ে আনতে কয়েকটা দিন লাগবে, জানালেন পর্রীকর

পুনে: ভুলবশতঃ পাকিস্তানে ঢুকে পড়া ভারতীয় সেনা জওয়ান চান্দু বাবুলাল চবনকে দেশে ফিরিয়ে আনতে কয়েকটা দিন সময় লাগবে।  এ ব্যাপারে প্রচলিত মেকানিজম চালু করে দেওয়া হয়েছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। অসাবধানে পাকিস্তানে চলে গিয়ে সে দেশের নিরাপত্তারক্ষীদের হাতে আটকে রয়েছেন চবন। রবিবার এখানে ক্যান্টনমেন্ট এলাকায় সাফাই কর্মসূচির সূচনা করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভুল করে তিনি ওপারে ঢুকে পড়েন, সীমান্ত এলাকায় যা  আকছার হয়ে থাকে। ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও)পর্যায়ে একটি স্থায়ী মেকানিজম আছে, তা চালু করা হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে রয়েছে বলে ওই জওয়ানকে দেশে ফিরিয়ে আনতে কয়েকটা দিন লাগবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলির ওপর ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক ও অনিচ্ছাকৃত ভুলের জেরে ওই জওয়ানের সীমানা পেরনোর মধ্যে কোনও সম্পর্কই নেই বলে দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী। গত পরশু ৩৭ রাষ্ট্রীয় রাইফেলস-এর ওই জওয়ান নিয়ন্ত্রণরেখার ওপারে চলে যান। তারপরই পাকিস্তানকে এ ব্যাপারে ডিজিএমও-র তরফে হটলাইনে বিষয়টি জানানো হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বুঝতে না পেরে ভুলের জেরে এভাবে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পরস্পরের ভূখণ্ডে ঢুকে পড়েন দু দেশের সেনা জওয়ান, সাধারণ নাগরিকরাই। চলতি বিধি, মেকানিজম মেনেই তাঁদের ফিরিয়ে দেওয়া হয় নিজ দেশে। rajnath-singh-compressed-480x395 চবনের পাকিস্তানে আটকে পড়ার খবরে আকাশ ভেঙে পড়ে তাঁর পরিবারের মাথায়, এমনকী দুঃসংবাদটি সহ্য করতে না পেরে মারা যান তাঁর ঠাকুমা। গত শুক্রবারই পরিবারটিতে এমন বিপর্যয় ঘটে যাওয়ার পর তাদের ফোন করে সমবেদনা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। চবনকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget