এক্সপ্লোর

জম্মু কাশ্মীরে পাথর হামলায় চেন্নাইয়ের পর্যটকের মৃত্যু, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে:মেহবুবা মুফতি

শ্রীনগর:  গত সপ্তাহে জঙ্গিদমন অভিযানে চার সাধারণ নাগরিক সহ ২০ জন মৃত্যুর পর থেকেই থমথমে পরিস্থিতি জম্মু-কাশ্মীরে। বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধে ব্যাপক সংঘর্ষ হয়। প্রায় ২০ জন জখম হন। ওই পরিস্থিতির পর থেকেই পর্যটকরা রাজ্য ছেড়ে চলে আসা শুরু করেন। তারমধ্যেই পর্যটকদের লক্ষ্য করে পাথর ছোঁড়া শুরু হয়। আহত হন বহু পর্যটক। তবে এবার পাথরের ঘায়ে জখম হওয়া চেন্নাইয়ের এক তরুণ পর্যটকের মৃত্যু হল। এই ঘটনায় সমালোচনার ঝড় সমস্ত মহলে। নিহতের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এই ঘটনায় তাঁর মাথা লজ্জায় হেঁট হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন মেহবুবা।   চেন্নাই থেকে পরিবারের লোকের সঙ্গে কাশ্মীর ঘুরতে এসেছিলেন ২২ বছরের তরুণ আর থিরুমণি। সেসময় শ্রীনগর-গুলমার্গ রোডে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছিল বিক্ষোভকারীদের। সূত্রের দাবি, ঘটনার সময় সোপিয়ান জেলায় পাঁচ হিজবুল জঙ্গির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ দেখাচ্ছিল বিক্ষোভকারীরা। বাদগাম জেলার নরবলের কাছে আর.থিরুমণিদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা।  জখমও হন থিরুমণি সহ পরিবারের  অন্য দুই সদস্য। মাথায় গুরুতর চোট পান তরুণ। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। এই ঘটনার পর থিরুমণির পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। পর্যটক মৃত্যুর ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন রাজ্যের বিরোধী দলের নেতা ওমর আবদুল্লা। তাঁর কথায়, বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে এক পর্যটক, যিনি এরাজ্যের অতিথি তাঁকে মেরে দিয়েছে। অথচ সেই পাথর ছোঁড়া বাহিনীর হামলার ধরনকেই অনেকে সমর্থন করে। তিনি আরও বলেন মেহবুবা মুফতিকেও মেনে নিতে হবে, তিনি উপত্যকায় সরকার চালাতে ব্যর্থ। বিক্ষোভ, আন্দোলন, পাথর নিয়ে হামলা, হিংসা, হানাহানি এখন উপত্যকায় প্রায় প্রতিদিনই ঘটছে। অস্থির হয়ে উঠেছে গোটা রাজ্যের পরিস্থিতি। এই অবস্থায় এখনই পিডিপি নেত্রীর স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত তাঁর পদ থেকে, মন্তব্য ওমর আবদুল্লার।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget