এক্সপ্লোর

জয়ললিতার পোয়েজ গার্ডেনের বাসভবনে ঢুকতে বাধা ভাগ্নী দীপা জয়কুমারকে, অভিযোগের আঙুল শশীকলার ভাগ্নে দিনকরণের দিকে

নয়াদিল্লি: প্রয়াত জয়ললিতার চেন্নাইয়ের পোয়েজ গার্ডেনের বাসভবনে ঢুকতে পারলেন না তাঁর ভাগ্নী দীপা জয়কুমার। রবিবার সকালে আম্মার প্রাসাদোপম বাসভবন 'বেদ নিলয়মে' ঢুকতে গেলে তাঁকে শশীকলার ভাগ্নে টিটিভি দিনকরণের সমর্থকরা প্রবল বাধা দেয় বলে অভিযোগ। পুলিশও তাঁকে আটকেছে বলে দাবি দীপার। রীতিমতো নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। বাইরে জমায়েত হওয়া লোকজনকে হটিয়ে দিতে আসরে নামে পুলিশ। দিনকরণের এআইএডিএমকে আম্মা গোষ্ঠীর দাবি, দীপা আগাম না জানিয়েই সেখানে হাজির হন। তাঁর অনুরোধে জয়ললিতার ছবিতে তাঁকে মালা পরাতে দেওয়া হয়। মালা দিয়েই বাসভবনের ভিতরে ঢুকতে যান তিনি। কিন্তু তাঁকে অনুমতি দেওয়া হয়নি। তাঁকে বলে দেওয়া হয়, ভিতরে যাওয়ার অনুমতি নেই। তাছাড়া, বাড়ি তালাবন্ধ রয়েছে। দীপার সমর্থকরা প্রতিবাদে সেখানেই অবস্থানে বসে পড়েন। দীর্ঘদিন হাসপাতালে থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর মৃত্যুর পর থেকে তাঁর ওই বাড়ির মালিকানা ঘিরে চরম দ্বন্দ্ব চলছে যুযুধান দুপক্ষের মধ্যে। একদিকে জয়জলিতার আত্মীয়স্বজন, অন্যদিকে প্রয়াত নেত্রীর দীর্ঘদিনের ছায়াসঙ্গী, বর্তমানে জেলবন্দি শশীকলার অনুগামীরা। জয়ললিতার মৃত্যুর পর জানা যায়, ২৪ হাজার বর্গফুট এলাকার ওই সম্পত্তির কোনও উইল করে যাননি তিনি। ৯০ কোটি টাকা মূল্যের সম্পত্তি দখলে যুদ্ধ চলছে শশীকলা শিবির ও দীপার মধ্যে। দীপার দাবি, তাঁকে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে সেখানে আসতে বলেছিলেন তাঁর ভাই দীপক। তিনি যখন সেখানে পৌঁছন, দীপক তখন বাড়ির ভিতরেই ছিলেন। ফোনে দীপকও একটি সংবাদ চ্যানেলকে জানান, তিনি ভিতরে আছেন। দীপকের দাবি, জয়া আমার একমাত্র পিসি। পোয়েজ গার্ডেন আমারই। দীপক বাইরে বেরিয়ে না আসা পর্যন্ত তিনি ওখান থেকে নড়বেন না বলে জানিয়েছেন দীপা।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget