এক্সপ্লোর

কমিশনের কাছে গুজরাতের ভোটের নির্ঘন্ট না ঘোষণার ‘বিশ্বাসযোগ্য জবাব’ চাইল বিজেপির সঙ্গী জেডি(ইউ)-ও

নয়াদিল্লি: গুজরাতে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা না করা নিয়ে বিরোধীরা তো বটেই, এবার কেন্দ্রের শাসক বিজেপির সহযোগী দলও প্রশ্ন তুলল। গুজরাতের ভোটের নির্ঘন্ট কেন ঘোষণা করা হয়নি, তার ‘বিশ্বাসযোগ্য জবাব’ নির্বাচন কমিশনের কাছে চাইল জেডি(ইউ)। কয়েকদিন আগে হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়।ওই দিনই গুজরাত বিধানসভা ভোটের নির্ঘন্টও কমিশন ঘোষণা করবে বলে আশা করা হয়েছিল। কিন্তু তা করা হয়নি। এই ঘটনা নিয়ে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিনের গুজরাত সফরের কথা মাথায় রেখেই গুজরাতে ভোটের নির্ঘন্ট ঘোষণা করা হয়নি বলে বিরোধীদের অভিযোগ। এভাবে বিজেপিকে সুবিধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ বিরোধীদের। এই অবস্থায় বিহারে বিজেপির শরিক দল জেডি(ইউ) সাধারণ সম্পাদক তথা মুখপাত্র পবন ভার্মা ট্যুইট করে কমিশনের কাছে নিরপেক্ষ অবস্থান গ্রহণের আর্জি জানিয়েছেন। তাঁর ট্যুইট, কমিশনকে শুধু নিরপেক্ষ হলেই চলবে না, তা কাজেও দেখাতে হবে। গুজরাতের ভোটের নির্ঘন্ট ঘোষণা হল না কেন? আমরা এর বিশ্বাসযোগ্য জবাব চাই। তাঁর এই মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হলে ভার্মা দাবি করেছেন, এটা কোনও রাজনৈতিক বিবৃতি নয়। কারণ, কমিশন কোনও রাজনৈতিক দলের সম্পত্তি নয়। ভার্মা আরও বলেছেন, যেহেতু হিমাচলের ভোটের দিনক্ষণ ঘোষণা হল, সেহেতু গুজরাতের ভোটের নির্ঘন্টও ঘোষণা হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু তা হয়নি। এর বিশ্বাসযোগ্য কারণ জানাতে হবে কমিশনকে। ভার্মার দাবি, এটা কোনও দলীয় রাজনীতির বিষয় নয়। সদ্য প্রকাশিত বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান  তালিকার একেবারে শেষের দিকে। বিজেপি বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান নেমে যাওয়ার তথ্যকে খারিজ করে দিয়েছে। কিন্তু জেডি-ইউ নেতা ভার্মা এই বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, এটা তাঁদের দলের দর্শনের গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিহারের মুখ্যমন্ত্রী তথা দলের সভাপতি নীতিশ কুমারও মনে করেন, ন্যায়ের সঙ্গে উন্নতিই অর্থনীতির লক্ষ্য হওয়া উচিত। তিনি আরও বলেছেন,  জেডি(ইউ)  এনডিএ-র শরিক হলেও তার নিজস্ব পরিচয়, আদর্শ ও দৃষ্টিভঙ্গি রয়েছে।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget