এক্সপ্লোর

ফের যুদ্ধবিরতি ভেঙে গুলি পাকিস্তানের, নিহত দুই বিএসএফ জওয়ান

জম্মু : ডিজিএমও পর্যায়ের আলোচনায় ২০০৩-এর সংঘর্ষ বিরতি চুক্তি 'অক্ষরে অক্ষরে' মেনে চলার বিষয়ে সহমত হয়েছিল ভারত ও পাকিস্তান। এর এক সপ্তাহ পরেই ফের বিনা প্ররোচনায় আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে যুদ্ধবিরতি ভেঙে নির্বিচারে গুলিবর্ষণ করল পাকিস্তান। পাকিস্তানি রেঞ্জার্সের গুলিতে মৃত্যু হল দুই বিএসএফ জওয়ানের। আজ ভোররাত থেকে জম্মুর আখনূর সেক্টরের প্রাগওয়াল এলাকায় গুলি চালাতে শুরু করে পাক রেঞ্জার্স। ফরোয়ার্ড পোস্টে মোতায়েন দুই বিএসএফ জওয়ান জখম হন।  হাসপাতালে চিকিত্সা চলাকালে তাঁদের মৃত্য হয়েছে বলে বাহিনীর এক পদস্থ আধিকারিক জানিয়েছেন। নিহত দুই জওয়ানের মধ্যে একজন বিএসএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর। পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘনের যোগ্য জবাব দেয় বিএসএফ।শেষ খবর পাওয়া পর্যন্ত গুলি বিনিয়ম চলছে বলে জানা গেছে। গত ২৯ মে ভারত ও পাকিস্তানের ডিজিএমও পর্যায়ের আলোচনায় জম্মু ও কাশ্মীরে সীমান্ত সংঘর্ষ বন্ধ করতে ২০০৩-র সংঘর্ষ বিরতি চুক্তি 'অক্ষরে অক্ষরে' মেনে চলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। বিশেষ হটলাইনে দুই সামরিক বাহিনীর কম্যান্ডাররা জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছিলেন। পাক ডিজিএমও-র উদ্যোগেই হটলাইনে ওই আলোচনা হয়েছিল। গত মাসের ১৫ থেকে ২৩ মে পর্যন্ত সময়ে পাকিস্তানের টানা গুলি চালনার জেরে জম্মু, কাঠুয়া ও সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। দুই বিএসএফ জওয়ান ও এক শিশু সহ ১২ জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন অনেকে। দুই দেশের ডিজিএমও-র মধ্যে আলোচনার পর ওই এলাকাগুলির বাসিন্দাদের মধ্যে আশার আলো জেগেছিল। কিন্তু নতুন করে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনে তাঁদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অন্যদিকে, শ্রীনগরে গতকাল পৃথক তিনটি গ্রেনেড হামলায় চার সিআরপিএফ জওয়ান-সহ ৬ জন গুরুতর জখম হয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget