এক্সপ্লোর

আগ্রায় প্রকাশ্যে মদ্যপ যুবকদের হাতে হেনস্থার শিকার সাংবাদিক, হেল্পলাইনে ফোন করেও লাভ হয়নি!

আগ্রা:  দামিনী মেহৌর, পেশায় সাংবাদিক। এই তরুণীকে সম্প্রতি আগ্রায় প্রকাশ্যে দুই মদ্যপ যুবকের হাতে হেনস্থার শিকার হতে হয়। তার চেয়েও ভয়াবহ ব্যাপার, হেল্পলাইন নম্বরে ফোন করেও কোনওরকম সাহায্য পাননি ওই তরুণী। অবশেষে নিজের এই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা দামিনী ফেসবুকের মাধ্যমে জানানোর পর নড়েচড়ে বসে প্রশাসন। গত ২৫ জানুয়ারি রাতে অফিস থেকে বাড়ি ফিরছিলেন সাংবাদিক দামিনী। আচমকাই তিনি বুঝতে পারেন, তাঁকে দুজন মদ্যপ যুবক অনুসরণ করছে। দামিনী আগ্রায় দেন নিউজ আগ্রা চ্যানেলে সঞ্চালিকার পদে কাজ করেন। উত্তরপ্রদেশের বৃহত্তর কেবল নেটওয়ার্কের অন্যতম এই দেন নিউজ চ্যানেল। তবে সে রাতে পুলিশ প্রশাসন বা পথচারীর থেকে সাহায্য না পেলেও, নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দামিনী। সেই পোস্টেই দামিনী জানান, ১০৯০ নম্বরে ফোন করেও কোনও লাভ হয়নি। উত্তরপ্রদেশে বিপদে পড়া মহিলাদের রক্ষার্তে সেখানকার সরকার এই হেল্পলাইন নম্বরটি চালু করে। কিন্তু বাস্তবে সেটা কতটা সাহায্য করল, এই ঘটনাই তার জ্বলন্ত উদাহরণ। দামিনী লিখেছেন, গত ২৫ জানুয়ারি সন্ধেবেলা ভগবান টকিজের কাছাকাছি একটি জায়গা থেকে দুজন মদ্যপ যুবক তাঁকে অনুসরণ করা শুরু করে। দুজনেই একটি বাইকে ছিল। তরুণী সেই সময় ফুটপাত দিয়ে হাঁটছিলেন। প্রথমে মেয়েটিকে দেখে হাসে ওই দুই যুবক, তারপর কথা বলার চেষ্টা করে। এরপরই দামিনী নিজের রাস্তা বদলে ফেলে। কিন্তু তারপরও তাঁকে অনুসরণ করে চলে ওই দুই যুবক। তখনই দামিনী বাইকের নম্বর নেওয়ার চেষ্টা করলে, তরুণীর দাবি, তাঁকে বলা হয়, নম্বরটি ভুয়ো। তারপর চলে দুই যুবকের নানা অঙ্গভঙ্গি। দামিনী নিজের ফেসবুক পোস্টটিতে আগ্রার এসএসপি, ডিজিপি উত্তরপ্রদেশ এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও ট্যাগ করেছেন। তারপর দামিনী লেখেন, সেদিন রাতে হয়তো কপাল জোড়ে তাঁর কিছু হয়নি, কিন্তু এভাবে পুলিশের ভয় না পেয়ে প্রকাশ্যে এধরনের কীর্তিকলাপ করা নিঃসন্দেহে চিন্তার। কারণ, কাল এরাই কোনও মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, তাঁর জীবন শেষ করে দেবে, মন্তব্য দামিনীর। সোমবার এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে আগ্রা পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ডি ধারায় মামলা রুজু করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget