এক্সপ্লোর

তাড়াহুড়োয় মোদীর নোটবন্দিকে সমর্থন করার জন্যে ক্ষমা চাইছি, কমল হাসান

নয়াদিল্লি:  নোট বাতিলের সমর্থন করেছিলেন। এবার নোটবাতিল নিয়ে সম্পূর্ণ অন্য সুর শোনা গেল দক্ষিণী সুপারস্টার অভিনেতা কমল হাসানের গলায়। তিনি তামিল ম্যাগাজিন আনন্দ বিকাতানে এক সম্পাদকীয়তে স্পষ্ট ভাষায় লিখেছেন, তাড়াহুড়োয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করার জন্যে তিনি দুঃখিত। ভুল কথা বলার জন্যে সাধারণ মানুষের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। ম্যাগাজিনের ওই সম্পাদকীয়র টাইটেল হল ‘অ্যা বিগ অ্যাপোলজি’। তারপরই তিনি বলেন, ভাল করে না খতিয়ে দেখে তাড়াহুড়ো মোদী সরকারের নোট বাতিলের পদক্ষেপ সমর্থন করার জন্যে তিনি সত্যিই দুঃখিত। প্রসঙ্গত, গত ৮ নভেম্বর এক ঘোষণা করে ৫০০ ও হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময় অন্য অনেক তারকার সঙ্গে টুইট করে কেন্দ্রেj নোটবন্দির সিদ্ধান্তকে সমর্থন করেন কমল। এই সাহসী পদক্ষেপের জন্যে প্রধানমন্ত্রীকে স্যালুট জানান দক্ষিণী অভিনেতা। তারপর তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্ত, সমস্ত রাজনৈতিক দলের দলমত নির্বিশেষে সমর্থন করা উচিত। এবং সত্যিকারের করদাতাদের এটা উদযাপন করার মুহূর্তও বলে মন্তব্য করেন কমল। তারপরই আচমকা তাঁর সেই ভুল ভেঙে যায়। দক্ষিণী সুপারস্টারের দাবি, তিনি ভেবেছিলেন এই পদক্ষেপের জেরে কালো টাকা থেকে উদ্ধার পাবে গোটা দেশ। তারপরই তিনি জানান, তাঁর বহু অর্থনীতিবিদ বন্ধুরা তাঁকে ফোন করে সমালোচনা করেv, তাঁর এধরনের মতপ্রকাশের জন্যে। তারপরই তিনি নিজের ভুল বুঝতে পারেন। অভিনেতার দাবি, পরিকল্পনাটা ভাল হলেও, যেভাবে নোটবাতিল কার্যকর করা হয়েছে, সেটা ত্রুটিপূর্ণ ছিল। সেইজন্যেই এত সমস্যায় পড়তে হচ্ছে আমজনতাকে। তবে নোট বাতিলের সমালোচনার পর, একথাও বলতে ভোলেননি কমল হাসান যে, একজন নেতা তখনই সফল হন, যখন তিনি নিজের ভুল স্বীকার করে নেওয়ার ক্ষমতা রাখেন। মোদীজি যদি নিজের ত্রুটিগুলো মেনে নেন, তাহলে তিনি তাঁকে আর একবার সেলাম ঠুকবেন বলেও মন্তব্য করেন অভিনেতা। প্রসঙ্গত, কমল এমন সময় ক্ষমা চাইলেন, যখন তামিলনাড়ুর রাজনীতিতে কান পাতলেই, তাঁর রাজনীতিতে পা রাখার কথা শোনা যাচ্ছিল। কেন এমন পাল্টি খেলেন কমল, শুরু নয়া জল্পনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget