এক্সপ্লোর
ভোট প্রচারে বস্তিতে রাত কাটালেন কর্নাটক বিজেপি সভাপতি ইয়েদুরাপ্পা

নয়াদিল্লি: ভোটের প্রচারে বেরিয়ে বস্তিতে রাত কাটালেন কর্নাটক বিজেপি সভাপতি বি এস ইয়েদুরাপ্পা। গাঁধীনগর বিধানসভা কেন্দ্রের লক্ষণ নগরে একটি বস্তির ঘরে ঘুমোলেন তিনি। গত বছরের মে মাসেই তাঁকে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে বিজেপি। ইয়েদুরাপ্পার পাশাপাশি দলের অন্য রাজ্য স্তরের নেতারাও রাজ্যের সব শহরের বস্তিবাসীদের ঘরে শনিবার রাত কাটান।
বস্তিবাসীদের দুর্দশার জন্য কংগ্রেসের শাসনকে দায়ী করেন ইয়েদুরাপ্পা। ভোটের স্বার্থে কংগ্রেস বস্তিবাসীদের সেখানেই রেখে দিয়েছে বলে অভিযোগ করেন, তবে তাঁরা ক্ষমতায় এলে বস্তিবাসীদের ভাল জায়গায় পুনর্বাসনের আশ্বাস দেন। তিনি বলেন, গরিবি দূর করায় কংগ্রেসের আগ্রহ একেবারেই নেই। স্বাধীনতার ৭০ বছর বাদেও বস্তিবাসীদের হাল ফেরেনি, তারা বস্তিতেই পড়ে আছে। বস্তিবাসীদের জন্য শতাব্দী প্রাচীন দলের ভাবনা কতটা, তা এতেই স্পষ্ট। কিন্তু আমরা সত্যিই এই গরিব মানুষগুলোকে সাহায্য করতে চাই, এটা ভোটের গিমিক নয়। আগামী এপ্রিল, মে মাসে কর্নাটকে ২২৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ।
বস্তিবাসীদের দুর্দশার জন্য কংগ্রেসের শাসনকে দায়ী করেন ইয়েদুরাপ্পা। ভোটের স্বার্থে কংগ্রেস বস্তিবাসীদের সেখানেই রেখে দিয়েছে বলে অভিযোগ করেন, তবে তাঁরা ক্ষমতায় এলে বস্তিবাসীদের ভাল জায়গায় পুনর্বাসনের আশ্বাস দেন। তিনি বলেন, গরিবি দূর করায় কংগ্রেসের আগ্রহ একেবারেই নেই। স্বাধীনতার ৭০ বছর বাদেও বস্তিবাসীদের হাল ফেরেনি, তারা বস্তিতেই পড়ে আছে। বস্তিবাসীদের জন্য শতাব্দী প্রাচীন দলের ভাবনা কতটা, তা এতেই স্পষ্ট। কিন্তু আমরা সত্যিই এই গরিব মানুষগুলোকে সাহায্য করতে চাই, এটা ভোটের গিমিক নয়। আগামী এপ্রিল, মে মাসে কর্নাটকে ২২৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। আরও পড়ুন
























