এক্সপ্লোর

উত্তপ্ত কাশ্মীরের পরিস্থিতি, বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে নিরাপত্তারক্ষী ও স্থানীয় প্রতিবাদীদের সংঘর্ষ অব্যাহত। এখনও উত্তপ্ত সেখানকার পরিস্থিতি। জারি রয়েছে কার্ফু। রাজ্যের তিন জেলায় বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। ধর্মঘট ডেকেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিও। এর জেরে গাড়ি না চলায় বন্ধ রয়েছে স্থানীয় দোকান পাট। ব্যাহত হচ্ছে সাধারণ জনজীবন। প্রসঙ্গত, সেনা জওয়ানরা এক ছাত্রীর শ্লীলতাহানী করেছিল বলে অভিযোগ ওঠার পর থেকেই বিক্ষোভের আগুনে উত্তপ্ত হচ্ছিল কাশ্মীরের হান্দোয়ারা এলাকা। মঙ্গলবার পরিস্থিতি সামলাতে গুলি ও কাঁদানে গ্যাসের গোলা ছোঁড়ে নিরাপত্তারক্ষীরা। মৃত্যু হয় তিনজনের। আহত হন বেশ কয়েকজন। গতকাল পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। নিরাপত্তা রক্ষীর গুলিতে মৃত্যু হয় আরও একজনের। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যে সব নিরাপত্তারক্ষী আইনশৃঙ্খলার অপব্যবহার করে গুলি চালিয়েছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু সেনাবাহিনীর দাবি, এধরনের কাজ কোনও সেনা করেননি। যে ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে সেনা জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি অবশ্য বিবৃতি দিয়ে জানিয়ে দেন সেনাকর্মীরা নয়, তাঁর শ্লীলতাহানি করেছিল স্থানীয় দুই যুবক। সেনার তরফে ছাত্রীটির সেই ভিডিও বিবৃতি প্রকাশও করা হয়। কিন্তু এত কিছু করেও বিক্ষোভ কমানো যায়নি। বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ চলছে। কার্ফু জারি রয়েছে উত্তর কাশ্মীরের কুপওয়াড়া, ক্রালগুন্ড, হান্দোয়ারা, মাগাম, লাঙ্গেট এলাকায়। বুধবারই কাশ্মীরের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জরুরি তদন্তের দাবিতে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের সঙ্গে দেখা করেন। মঙ্গলবার মিছিলে গুলি চালানোর ঘটনায় এক অফিসারকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget