এক্সপ্লোর

উত্তরপ্রদেশে লাইনচ্যুত মহাকোশল এক্সপ্রেস, আহত ৫২, সন্ত্রাসবাদী হামলার সন্দেহ এটিএস-এর

লখনউ: উত্তরপ্রদেশের মহোবা স্টেশনের কাছে লাইনচ্যুত মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে দিল্লিগামী নিজামউদ্দিন মহাকোশল এক্সপ্রেস। আহত ৫২। ১০ জনের আঘাত গুরুতর। রাত আড়াইটে নাগাদ মহোবা ও কালপাহাড় স্টেশনের মাঝে লাইনচ্যুত হয় মহাকোশল এক্সপ্রেসের ৮টি কামরা। দুর্ঘটনাস্থলে যান উত্তর-মধ্য রেলওয়ের জেনারেল ম্যানেজার-সহ রেলের উচ্চপদস্থ কর্তারা। ত্রাণের ট্রেন পৌঁছনোর পর শুরু হয় উদ্ধারকাজ। ঝাঁসি, গ্বালিয়র, বান্দা ও নিজামউদ্দিন স্টেশনে খোলা হয়েছে হেল্প লাইন। গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকা এবং সামান্য আহতদের জন্য ২৫ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রেল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রেল লাইনের একটি অংশে ফাটল থাকার জন্যই আটটি কামরা লাইনচ্যুত হয়েছে। এর পিছনে সন্ত্রাসবাদীদের হাত থাকতে পারে বলে সন্দেহ করছে এটিএস। উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ বলেছেন, তদন্তকারীরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। রেল লাইনের একটি অংশ ভাঙা ছিল। এর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। রেলের পক্ষ থেকেও দুর্ঘটনার জন্য রেল লাইনে ফাটলকেই দায়ী করা হয়েছে। রেল প্রতিমন্ত্রী মনোজ সিংহ বলেছেন, ট্রেনের বাঁ দিকের লাইনে ফাটল থাকায় আটটি কামরা লাইনচ্যুত হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ফাটল পুরনো নয়। কী কারণে এই ফাটল ধরল, সেটা এখনও স্পষ্ট নয়। ৪০০ মিটার দীর্ঘ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। লখনউয়ে এডিজি (আইন-শৃঙ্খলা) দলজিত চৌধুরী বলেছেন, রাত ২.২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ৫২ জন আহত হয়েছেন। দু জনের আঘাত গুরুতর। তাঁদের ঝাঁসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। রেলওয়ে বোর্ডের (ট্র্যাফিক) সদস্য মহম্মদ জামশেদ বলেছেন, রেলের এক উচ্চপদস্থ আধিকারিক এই দুর্ঘটনার তদন্ত করবেন। অন্তর্ঘাত বা সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না। এই দুর্ঘটনার জন্য সাতটি ট্রেন বাতিল করতে হয়েছে এবং সাতটি ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আজ মধ্যরাতের মধ্যেই লাইন সারিয়ে ফেলা হবে।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget