এক্সপ্লোর

নাতনিকে ‘ধর্ষণ’, গ্রেফতার দাদু

ঠাণে (মহারাষ্ট্র): নাতনিকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার দাদু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠাণে জেলায়।

বদলাপুর (পূর্ব) পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ডি পি রাজভোজ জানান, ১৮ বছরের নির্যাতিতা বাবা-মায়ের সঙ্গে রাজস্থানের জয়পুরে থাকে। গতমাসে সে বদলাপুরে দাদু-দিদার সঙ্গে থাকতে এসেছিল।

অভিযোগ, গত ১ জুলাই, দিদা যখন একটি কাজে বাড়ির বাইরে ছিলেন, সেই সুযোগে ৫০ বছরের অভিযুক্ত নির্যাতিতাকে ঘরের মধ্যে আটকে মাটিতে ফেলে পাশবিক অত্যাচার চালায়।

পুলিশ জানায়, যুবতীর বাবা-মা পেশায় নির্মাণ শ্রমিক। তাঁদের মাঝেমধ্যেই কাজের জন্য বিভিন্ন শহরে ঘুরতে হয়। এরপর ৩ জুলাই রাতে মেয়েটি দাদু-দিদার বাড়ি থেকে পালিয়ে বাড়ি যাওয়ার জন্য বদলাপুর থেকে ট্রেনে চাপে। কিন্তু, ভুলবশত সে বান্দ্রা স্টেশনে চলে আসে।

স্টেশনে কর্তব্যরত আরপিএফ কর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জানতে পারেন। এরপর তাঁরাই যুবতীকে ঠাণে পুলিশ স্টেশনে নিয়ে যান। সেখানে অভিযোগ দায়ের হয়। অভিযুক্তের বিরুদ্ধে ৩৭৬ সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়।

বুধবার, অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে পেশ করা হলে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। নির্যাতিতাকে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে তার বাবা-মাকে।

অন্য একটি ঘটনায়, তেলঙ্গনার করিমনগরের চিগুরুমামিডি শহরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, পেশায় শ্রমিক ওই অভিযুক্ত এক আত্মীয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিল ওই কিশোরী, যে অভিযুক্তের আত্মীয়াও বটে।

অভিযোগ, বাড়ির বাইরে নিয়ে গিয়ে কিশোরীর ওপর শারীরিক নির্যাতন চালায় অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget