বর্ষশেষের রাতে হুল্লোড়ে ঝগড়া, রাগে নিজের মাথায় মদের বোতল ভেঙে মৃত ব্যক্তি

নয়াদিল্লি: ঝগড়া করতে করতে রাগের চোটে নিজের মাথায় মদের বোতল ভেঙে মারা গেলেন এক ব্যক্তি।
ঘটনায় প্রকাশ, গত ৩১ ডিসেম্বর রাতে বর্ষবরণ উদযাপন করতে বন্ধুদের সঙ্গে দক্ষিণ দিল্লির হজ খাস এলাকার একটি নৈশক্লাবে গিয়েছিলেন বছর তিরিশের পেশায় ব্যবসায়ী দীপক টন্ডন।
পুলিশ জানিয়েছে, সেখানে মিউজিক চালানো নিয়ে অন্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন দীপক। উপস্থিত সকলে তাঁকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। রাগের চোটে এবং মদের ঘোরে নিজের মাথায় একটি বিয়ারের বোতল ভেঙে ফেলেন তিনি।
ইতিমধ্যে, ঝামেলার খবর পৌঁছয় বিট অফিসারের কাছে। তিনি সফদরজঙ্গ এনক্লেভ থানাকে নির্দেশ দেন অবিলম্বে গাড়ি করে দীপককে হাসপাতালে নিয়ে যেতে।
কিন্তু, পুলিশের সঙ্গে গাড়ি করে যেতে রাজি ছিলেন না দীপক। অনেক অনুরোধ করে তাঁকে রাজি করানো হয়। পরে, হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, রাজধানীতে নববর্ষ উদযাপন করতে লুধিয়ানা থেকে ২ জন বন্ধুর সঙ্গে এসেছিলেন দীপক। পুলিশের কাছে তাঁর বন্ধুরা বয়ানে জানান, ঘটনার সময় তাঁরে ভিতরে ছিলেন না।
Before You Go
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP





















