এক্সপ্লোর
৯০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, প্রৌঢ়ের যাবজ্জীবন কারাদণ্ড

কোলাপুর: ৯০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ করার দায়ে এক প্রৌঢ়ের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হল। মহারাষ্ট্রের কোলাপুর জেলা আদালতের বিচারক অদিতি কদম এই রায় দিয়েছেন। তিনি এই অপরাধকে ‘পাশবিক’ আখ্যা দিয়েছেন। ২০১৫ সালের ৪ মার্চ কোলাপুরের ভুদারগঢ় তেহসিলের নগনওয়াড়ি অঞ্চলের বাসিন্দা বিষ্ণু কৃষ্ণ নালাওড়ের (৫৩) বিরুদ্ধে প্রতিবেশী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ৯ জনের সাক্ষ্যের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হয়েছে বলে জানান সরকারি আইনজীবী অম্রুতা পাটোলে। এরপরেই রায় দেন বিচারক।
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
খবর
খুঁটিনাটি
























