এক্সপ্লোর
ফেসবুকে যোগী আদিত্যনাথের ‘আপত্তিকর’ ছবি পোস্ট করে গ্রেফতার

নয়ডা: সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘আপত্তিকর’ ছবি পোস্ট করায় গ্রেফতার এক ব্যক্তি। হিন্দু যুব বাহিনীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে রাহাত খান নামে ওই ব্যক্তিকে দানকাউর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, হিন্দু যুব বাহিনীর প্রতিষ্ঠাতা যোগী আদিত্যনাথ। দানকাউর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার রাজপাল তোমর জানিয়েছেন, এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খান তাঁর ফেসবুক পেজে আদিত্যনাথের ‘আপত্তিকর’ ছবি ও মন্তব্য পোস্ট করেছেন বলে অভিযোগ।
Before You Go
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















