এক্সপ্লোর
চেঁচামেচি করতে বারণ করায় মুম্বইয়ে মেরে কিশোরীর নাক ফাটাল যুবক, তারপরও মিলল জামিন!

মুম্বই: ১৬ বছরের মেয়েটির অপরাধ ছিল একদল যুবককে চেঁচামেচি করতে বারণ করেছিল সে। স্রেফ এই কারণে ধাতব কিছু দিয়ে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে তার। অভিযুক্তের নাম ইমরান সাহিদ সেখ। তাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে অবশ্য জামিনও পেয়ে গিয়েছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ১৭ তারিখের ঘটনা। অভিযোগকারিণী চেম্বুরের আদর্শনগরের ঠক্কর বাপ্পা কলোনিতে এক বন্ধুর সঙ্গে টিউশন পড়তে যাচ্ছিল। সে সময় একটি দাঁড়িয়ে থাকা অটো রিকশার মধ্যে বসে চেঁচামেচি করছিল একদল যুবক। মেয়েটি তাদের চিৎকার করতে বারণ করে, তারপর বন্ধুর সঙ্গে খানিকটা এগিয়ে যায়। তখনই অটো থেকে নেমে আসে ছাত্রীর আপত্তিতে ক্ষিপ্ত ইমরান সাহিদ সেখ। মেয়েটিকে প্রচণ্ড মারধর করে সে, নাকে মারে ধাতব কিছু দিয়ে। মাটিতে পড়ে যায় মেয়েটি, নাক দিয়ে গলগল করে রক্ত বার হতে থাকে। এত কিছুর পরেও কেউ ইমরানকে থামাতে আসেনি। এরপরেও সে মেয়েটিকে হুমকি দেয়, তারপর চম্পট দেয় এলাকা থেকে। আহত ছাত্রী হাসপাতালে ভর্তি, তার নাকের হাড়ে চিড় ধরেছে। ইমরানকে সেদিনই গ্রেফতার করা হয়, স্থানীয় আদালতে জামিন পেয়ে গিয়েছে সে।
Before You Go
BJP - Tolabaji News | "তোলাবাজি সংস্কৃতি হয়ে গিয়েছে, সামাজিক ব্যাধি হয়ে গিয়েছে", রাজু বন্দ্যোপাধ্যায়





















