এক্সপ্লোর

সিগারেটের নেশা ধরানোয় ‘ক্যানসার’, সহকর্মীকে গুলি করে খুন

নয়াদিল্লি:  সিগারেটের নেশায় হাতেখড়ি ঘটেছিল সহকর্মীর কাছে। এই নেশাই শেষপর্যন্ত মারণ-রোগ ক্যানসারের কারণ হয়ে ওঠে। রাগের চোটে সহকর্মীকে খুন করল ২৫ বছরের এক যুবক। মুস্তাকিম আহমেদ নামে পশ্চিম দিল্লির একটি রেস্তোরাঁয় কুক হিসেবে নিযুক্ত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের নাম ইনায়েত (২৫)। তিনি মায়ানমারের বাসিন্দা। আহমেদ পুলিশকে জানিয়েছেন, ইনায়েতের প্রতি তাঁর এতটাই ঘৃণা জন্মেছিল যে তাঁকে মারার জন্য পিস্তল কিনে তা চালানোর অভ্যেসও করে নেন তিনি। যাতে গুলি কোনওভাবেই লক্ষ্যভ্রষ্ট না হয়। গত দেড় বছর ধরে উত্তম নগরের একটি রেস্তোরাঁয় কাজ করতেন ইনায়েত। ওই রেস্তোরাঁর মালিক মুস্তাকিমের জামাইবাবু। মুস্তাকিমও সেফের কাজ করতেন। ডিসিপি শিবেস সিংহ জানিয়েছেন, দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। ইনায়েত কাজেকর্মে ও আচারব্যবহারে দারুন চৌকশ ছিলেন।  সেজন্য খুব শীঘ্রই তিনি রেস্তোরাঁ মালিকের প্রিয়পাত্র হয়ে ওঠেন। এজন্য ইনায়েতের প্রতি এক ধরনের ঈর্ষার জন্ম হয় আহমেদের মনে। এরইমধ্যে ইনায়েতের কাছে সিগারেটের নেশা ধরেন মুস্তাকিম। মারিজুয়ানার নেশাও শুরু হয়। এই নেশা তাঁকে ইনায়েত ধরিয়েছিলেন বলে অভিযোগ। এরইমধ্যে মুস্তাকিমের গলায় সংক্রমণ ধরা পড়ে। ডাক্তার দেখান তিনি। মুস্তাকিমের দাবি, ডাক্তার তাঁকে বলেন যে, অতিরিক্ত ধূমপানের জন্য তাঁর গলায় ক্যানসার হয়েছে। এজন্য মুস্তাকিম সিগারেটের নেশা ধরানোর জন্য ইনায়েতকে দায়ী করেন। এ সবের মধ্যেই কাজে অমনোযোগী হয়ে পড়ায় মুস্তকিমকে রেস্তোরাঁর কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। হতাশ হয়ে মুস্তাকিম উত্তরপ্রদেশে নিজের গ্রামে ফিরে যান। সেখানে একটা দেশী পিস্তল কিনে তা চালানো অভ্যেস করে দিল্লিতে ফিরে আসেন। গত বৃহস্পতিবার রেস্তোরাঁয় গিয়ে প্রথমে ইনায়েতকে কাজ থেকে বরখাস্ত করার দাবি জামাইবাবুর কাছে জানান মুস্তাকিম। কিন্তু রেস্তোরাঁর মালিক সে কথা কানেই তোলেননি। পুলিশের এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, গুলি ভরা পিস্তলটি নিয়েই মুস্তাকিম এসেছিল। ইনায়েতকে কাজ থেকে সরাতে না পেরে মুস্তাকিম তাঁর সঙ্গে ঝগড়া জুড়ে দেন। বচসার মধ্যেই ইনায়েতকে গুলি করে চম্পট দেন মুস্তাকিম। ইনায়েতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। গত শুক্রবার ফাঁদ পেতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget