এক্সপ্লোর

উপেক্ষিত সনিয়া! ট্রাম্পের জন্য আয়োজিত নৈশভোজে যাবেন না মনমোহন

নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

নয়াদিল্লি: ২৫ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাইসিনা হিলসে আয়োজিত হবে নৈশভোজ। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মোদী মন্ত্রিসভার মন্ত্রীরা। আমন্ত্রিত আরও একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গও। রাষ্ট্রপতি ভবন থেকে আমন্ত্রণ গিয়েছে লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরীর কাছে। আমন্ত্রিত রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ। সূত্রের খবর এদের কেউ আগামীকালের নৈশভোজে সামিল হচ্ছে না। কারণ একটাই।

আরও পড়ুন: ভারতের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তির ঘোষণা, ট্রাম্প বললেন, কঠিন হাতে দর কষাকষি সামলান মোদি

মার্কিন প্রেসিডেন্টের জন্য আয়োজিত নৈশভোজে নিমন্ত্রণ জানানো হয়নি কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে। ইউপিএ চেয়ারপার্সনকে উপেক্ষা করার কারণেই নৈশভোজ ‘বয়কট’ করছে কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরী আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়ে নৈশভোজে অংশগ্রহণ করবেন না। সোমবার গুলাম নবি আজাদও জানিয়ে দিলেন, তিনিও যাবেন না। সংবাদসংস্থাকে রাজ্যসভার বিরোধী দলনেতা বলেন, কংগ্রেসের সংসদীয় নেতা সনিয়া গাঁধীকে কোনও নিমন্ত্রণ জানানো হয়নি, সেক্ষেত্রে তাঁর পক্ষে এই নিমন্ত্রণ রক্ষা কোনওভাবেই সমীচিন নয়। সূত্রের খবর, মঙ্গলবার নৈশভোজে যাবেন না প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ।

আরও পড়ুন: ‘প্রথম মহিলা আর আমি...’ হিন্দি ট্যুইটে ভারতবাসীর উদ্দেশে বিশেষ বার্তা ট্রাম্পের

প্রসঙ্গত, আগামীকাল রাষ্ট্রপতি ভবনে যাওয়ার আগে দিল্লিতে একটি সরকারি স্কুলেও যাওয়ার কথা ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়ার। ওই অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হয়নি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে। যার জন্য খেদ প্রকাশ করে আম আদমি পার্টি। সরকারের তরফে সাফাই দেওয়া হয়, এই অনুষ্ঠানকে ‘অরাজনৈতিক’ রাখতেই রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। যদিও মার্কিন দূতাবাসের পক্ষে থেকে বলা হয়, দিল্লির মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে থাকলে তাঁদের কোনও আপত্তি নেই।

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget