এক্সপ্লোর

লঙ্কেশ, শান্তনু হত্যার প্রেক্ষাপটে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সব রাজ্যকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

নয়াদিল্লি: বেঙ্গালুরুতে গৌরী লঙ্কেশ, আগরতলায় শান্তনু ভৌমিকের নৃশংস হত্যার প্রেক্ষাপটে সব রাজ্যকে সাংবাদিকদের নিরাপত্তা, সুরক্ষা সুনিশ্চিত করতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সাংবাদিকদের অবাধ মতপ্রকাশের অধিকার প্রয়োগ করতে দিতে হবে, বার্তা দিয়েছে মন্ত্রক। সব রাজ্যকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, ভারতীয় সংবিধানের প্রতিশ্রুতি মতো নাগরিকরা যাতে নির্ভয়ে, কোনওরকম জবরদস্তি ছাড়া নিজের মত অবাধে প্রকাশ করতে পারেন, তা সুনিশ্চিত করে চতুর্থ স্তম্ভ। গণতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার স্থান। আর এই গুরুদায়িত্ব পালন নিশ্চিত করেন যাঁরা, সেই সাংবাদিকদের নিরাপত্তা, সুরক্ষা দেওয়া সরকারের কর্তব্য। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সাংবাদিকদের ওপর ঘটে যাওয়া সব হামলার দ্রুত তদন্তও করতে হবে যাতে 'অপরাধীদের নির্দিষ্ট সময় বেঁধে সাজা দেওয়া যায়।' কেন্দ্রের নির্দেশিকায় এও বলা হয়েছে, হামলা ঠেকাতে প্রয়োজনমতো যাবতীয় আগাম, প্রতিরোধী ব্যবস্থাও নিতে হবে। রাজ্য সরকারগুলিকে ইতিমধ্যে নির্দিষ্ট ব্যক্তিদের বিপদের মাত্রা অনুসারে প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার ক্ষমতা দেওয়া আছে। স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, শান্তিশৃঙ্খলা, পুলিশি নজরদারি সংবিধানে রাজ্যের এক্তিয়ারে পড়ে, কিন্তু বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তারা বারবার একটি সচল, কার্যকর ফৌজদারি বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তার দিকে রাজ্যগুলির দৃষ্টি আকর্ষণ করেছে, যাতে অপরাধ আগাম রোধ ও নিয়ন্ত্রণে জোর দেওয়া হয়। রাজ্য প্রশাসনগুলিকে অনুরোধ করা হচ্ছে যাতে শান্তিপূর্ণ পরিবেশ থাকে, সাংবাদিক ও মিডিয়ার লোকজন পেশাগত প্রয়োজনে অবাধে স্বাধীন মত প্রকাশ করতে পারেন। রাজ্যগুলি এটা সুনিশ্চিত করুক যে, সাংবাদিকদের ওপর আক্রমণের তদন্ত সময়মতো শেষ হবে, ফৌজদারি বিচার ব্যবস্থার ওপর ভরসা অটুট থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget