এক্সপ্লোর
মধ্যপ্রদেশে ধর্ষণে বাধা দেওয়ায় দলিত নাবালিকাকে পুড়িয়ে হত্যার চেষ্টা

ফাইল ছবি
রাগগড়: ধর্ষণে বাধা দেওয়ায় এক দলিত নাবালিকাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হল। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড় জেলার সুস্তানি গ্রামে। ১৩ বছরের মেয়েটির শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রথমে তাকে রাজগড় জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ভোপালে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত নাবালিকা জানিয়েছে, ঘটনার সময় সে একাই বাড়িতে ছিল। এক ব্যক্তি তাদের বাড়িতে ঢুকে পড়ে ধর্ষণের চেষ্টা করে। সে বাধা দেওয়ায় ওই ব্যক্তি তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তিন সদস্যের একটি দল গড়ে অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছেন এসডিওপি শম্ভু সিংহ আহিরওয়াল। তিনি আরও জানিয়েছেন, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন
























