এক্সপ্লোর

টিসিএস চেয়ারম্যান পদ থেকে ছাঁটাই সাইরাস, সরানো হতে পারে তাজ গ্রুপ থেকেও

নয়াদিল্লি: ফের টাটা গোষ্ঠীতে রদবদল।

এবার সাইরাস মিস্ত্রিকে সরিয়ে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এর অন্তর্বর্তী চেয়ারম্যান হলেন ইশাত হুসেন। স্থায়ী চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া শুরু।

টাটা গোষ্ঠীর মূল সংস্থা টাটা সন্স-এর চেয়ারম্যানের পদ থেকে সরানোর সময়ই রতন টাটা হাবভাবে বুঝিয়ে দিয়েছিলেন, টাটাদের বাকি সংস্থার মাথা থেকেও তিনি দ্রুত সাইরাস মিস্ত্রিকে সরাতে চলেছেন।

সেইমতো টাটা সন্স-কাণ্ডের কয়েক সপ্তাহের মধ্যেই এবার দেশের বৃহত্তম সফটওয়্যার সংস্থা টিসিএস-এর ডিরেক্টরের পদ থেকেও সাইরাসকে সরিয়ে দেওয়া হল।

এই সংক্রান্ত আরও খবর:

কে কিনবেন সাইরাস মিস্ত্রির শেয়ার, খদ্দের খুঁজছেন রতন টাটা

চেয়ারম্যান হলেও ক্ষমতায় ‘ঠুঁটো জগন্নাথ’ ছিলেন! অপসারণের পরদিন বিস্ফোরক সাইরাস

গতকাল টিসিএস-কে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্ত জানায় টাটা সন্স। চিঠিতে বলা হয়েছে, নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন ইশাত হুসেন।

টিসিএস-এ প্রায় ৭৪ শতাংশ শেয়ারের মালিক টাটা সন্স। আইনি প্রক্রিয়াকে রূপ দিতে এবং নতুন স্থায়ী চেয়ারম্যান নিয়োগ করতে ইজিএম ডাকা হয়েছে।

প্রসঙ্গত, টাটাদের বাতানুকূল যন্ত্র বিভাগ ভোল্টাস এবং স্যাটেলাইট টেলিভিশন টাটা স্কাই-এর ডিরেক্টর পদে রয়েছেন হুসেন।

এই সংক্রান্ত আরও খবর:

টাটা সনস-এর চেয়ারম্যানের পদ থেকে অপসারিত সাইরাস মিস্ত্রী, অন্তর্বর্তী চেয়ারম্যান রতন টাটা

সাইরাসকে আইনি সুরাহা নয়, আদালতে ক্যাভিয়েট টাটা গোষ্ঠীর

এখানেই শেষ নয়। টাটা গোষ্ঠীর পরবর্তী লক্ষ্য হল সংস্থার তাজ গ্রুপ থেকেও সাইরাসকে হঠানো। এর জন্য হোটেল চেন-এর শেয়ারহোল্ডারদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে। এই সংস্থাতেও ২৮ শতাংশ শেয়ার রয়েছে টাটা সন্স-এর।

গতমাসে দেশের অন্যতম বড় কর্পোরেট হাউস টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে আচমকা সরিয়ে দেওয়া হয় সাইরাস মিস্ত্রিকে। তাঁর জায়গায় চারমাসের জন্য অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্ব নেন রতন টাটা।

এরপরই রতন টাটা ও সাইরাস মিস্ত্রির মধ্যে জোর তরজা শুরু হয়। যা নিয়ে সংবাদমাধ্যমে আলোড়ন পড়ে যায়।

এই সংক্রান্ত আরও খবর:

‘কনফিডেন্সিয়াল’ বার্তা ফাঁস করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন মিস্ত্রি, বিবৃতি টাটার

ওপরতলার বদলের কথা না ভেবে ব্যবসায় মনোযোগ দিন: সংস্থার কর্তাদের রতন টাটা

সেরা শিরোনাম

BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget