এক্সপ্লোর

আরএসএস কর্মীর খুনের তদন্তে গাজিয়াবাদের গ্রামে তল্লাশির সময় এনআইএ কর্মীদের ওপর চলল গুলি, ছোঁড়া হল পাথর

গাজিয়াবাদ: আরএসএস কর্মী রবীন্দ্র গোঁসাইয়ের হত্যার ঘটনায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদের নাহালি গ্রামে সশস্ত্র হামলার মুখে পড়লেন এনআইএ কর্মীরা। মীরাটের ক্রাইম ব্রাঞ্চের তাহজিব খান নামে জনৈক হেড কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। ১৭ অক্টোবর লুধিয়ানায় খুন করা হয় ওই আরএসএস কর্মীকে। এ নিয়ে গাজিয়াবাদের নাহালি গ্রামে তদন্তে যান এনআইএ কর্মীরা। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা বা এটিএস কর্মীরা। তাঁরা এক সন্দেহভাজন অস্ত্র কারবারীর বাড়িতে তল্লাশি চালাতে যান, অভিযোগ, ওই অস্ত্র কারবারীর আরএসএস কর্মী হত্যায় হাত রয়েছে। সে সময় নারী পুরুষ নির্বিশেষে স্থানীয় বাসিন্দারা এনআইএ ও এটিএস কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। তদন্তকারী টিমের ওপর তারা গুলি চালায়, পাথর ছোঁড়ে। এছাড়া অসংখ্যবার রাস্তা অবরোধ করে কাজে বাধা দেওয়ার চেষ্টা হয়। খুনের চেষ্টা ও দাঙ্গা বাধানোর অভিযোগে ৫৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গ্রেফতার হয়েছে নাজিম নামে একজন। চেষ্টা চলছে অন্যদের গ্রেফতার করার। জানা গিয়েছে, তদন্তকারী টিমকে দেখে মালুক নামে ওই অস্ত্র ব্যবসায়ী ও তার বাড়ির লোক চিৎকার করে পড়শিদের সাহায্য চায়। তখন একদল মহিলা তাদের সাহায্যে আসে। এরা পুলিশের গাড়িতে পাথর ছোঁড়ে বলে অভিযোগ। গাড়ি ভাঙচুরও করা হয়। ঝামেলার সুযোগে পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালায় মালুক। এই সময় গুলিবিদ্ধ হন তাহজিব খান নামে ওই কনস্টেবল। ঘটনার পর ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। মালুককে ধরার চেষ্টা চলছে বলে এনআইএ জানিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget