এক্সপ্লোর
নতুন মোবাইল চুরি করে, পুরনোটা ফেলে গেল চোর!
তাজ্জব করা ঘটনা ঘটল চেন্নাইয়ের টনডিয়ারপেতে।

চেন্নাই: গভীর রাতে চোর এল। দোকানে ঢুকল। অনেকগুলো মোবাইল ফোন বার করল। তারমধ্যে সবথেকে আধুনিক ভার্সনের মোবাইল চুরি করল। আর যাওয়ার আগে ফেলে গেল পুরনো একটা মোবাইল। এমনই তাজ্জব করা ঘটনা ঘটল চেন্নাইয়ের টনডিয়ারপেতে।
দোকান মালিক গোটা ঘটনার কথা জানিয়ে, চোরের রেখে যাওয়া মোবাইলটি পুলিশের হাতে তুলে দিয়েছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, রাত তিনটে নাগাদ বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। দোকানে এসে দেখেন নতুন একটি মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরই তাঁর নজরে আসে পুরনো একটি মোবাইল। এই পুরনো মোবাইলটি আদৌ চোরের, নাকি সেটিও চুরি করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজও দেখছেন তদন্তকারিরা।
Before You Go
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ






















