এক্সপ্লোর

আমদাবাদে বর্ণাঢ্য রোডশো মোদী, নেতানিয়াহুর

আমদাবাদ: বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গুজরাতে বর্ণাঢ্য রোডশো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবরমতী আশ্রমে গিয়ে মহাত্মা গাঁধীকে ‘মানবিকতার বৃহৎ প্রবক্তা’ হিসেবে উল্লেখ করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

বুধবার, ইজরায়েলি প্রধানমন্ত্রীকে আমদাবাদের সর্দার বল্লবভাই পটেল বিমানবন্দরে অভ্যর্থনা জানান মোদী। সেখান থেকে দুই রাষ্ট্রনেতা রাজপথ ধরে রোডশো করে যান সবরমতী আশ্রমে।

দীর্ঘ ৮ কিলোমিটার রাস্তা জুড়ে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। এর জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। রাস্তার দুধারে বিভিন্ন জায়গায় প্রায় ৫০টি মঞ্চ তৈরি করা ছিল। সেখানে ভিভিআইপি অতিথিদের মনোরঞ্জনে বিভিন্ন ট্রুপ পারফর্ম করে।

রাস্তার দুধারে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। তাঁদের সকলের হাতে ছিল ভারত ও ইজরায়েলের পতাকা। দুই রাষ্ট্রনেতা গাড়ি মধ্যে থেকে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়েন। তাঁদের ধন্যবাদ জানান।

netanyahu-3

এদিন ইজরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু। সুসজ্জিত রাস্তা দিয়ে প্রায় ৮ কিলোমিটার চলার পর রোডশো শেষ হয় সবরমতী আশ্রমে। সেখানে প্রায় ২০ মিনিট ব্যয় করেন তাঁরা।

আশ্রমের মধ্যে মহাত্মা গাঁধীর বাসভবন ‘হৃদয় কুঞ্জ’ প্রদর্শন করেন দুই রাষ্ট্রনেতা। নেতানিয়াহুকে মহাত্মা গাঁধীর ঘর ও তাঁর ব্যবহৃত সামগ্রী দেখান মোদী। সেখানে বিখ্যাত চরকায় হাত লাগান সস্ত্রীক ইজরায়েলি প্রধানমন্ত্রী।

netanyahu-2

শুধু তাই নয়। এদিন দুজনকে একসাথে ঘুড়ি ওড়াতেও দেখা যায়। প্রসঙ্গত, কয়েকদিন পরই গুজরাতে শুরু হতে চলেছে ‘উত্তরায়ণ’ উৎসব। এই উৎসবে রাজ্যজুড়ে ঘুড়ির প্রতিযোগিতা হয়। মোদী ও নেতানিয়াহু এদিনই কার্যত সেই উৎসবের সূচনা করে দেন।

এদিন সবরমতী আশ্রম পরিদর্শন করার পর নিজের অতিথিদের লগ-বুকে মহাত্মা গাঁধীকে মানবিকতার বৃহৎ প্রবক্তা হিসেবে উল্লেখ করেন নেতানিয়াহু। সেখানে তিনি লেখেন, মানবিকতার অন্যতম বড় প্রবক্তার গর্ভগৃহে এসে অনুপ্রাণিত বোধ করছি।

netanyahu-1

উল্লেখ্য, এর আগে গত বছরের সেপ্টেম্বরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গেও রোড শো করে সবরমতী আশ্রমে যান মোদী। সেখানে দুই নেতা সবরমতী নদীর তীরে বেশ কিছুক্ষণ সময় কাটান।

তারও আগে, ২০১৪ সালে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সবরমতী আশ্রমে আসেন প্রধানমন্ত্রী মোদী। তখনও সস্ত্রীক চিনা প্রেসিডেন্টের সঙ্গে নদীর পাড়ে আলাপচারিতা করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ১ | ২১ জুলাইয়ের আগে আরও ফাঁকা কালীঘাট-ক্যাম্প | ABP Ananda LIVE
Anandabazar Tourist Spot : ভ্রমণের স্বপ্নের শুরু, সব প্রশ্নের উত্তর এক ছাদের তলায়
LPG to PNG Shift : LPG নয়, যুদ্ধের আবহে হেঁশেলে আশা জোগাচ্ছে PNG
Kolkata Football League : ১০৮ বছর পুরনো ফুটবল ক্লাব খুঁজে পেল স্পনসর! উন্মোচন নতুন জার্সির

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget