এক্সপ্লোর

কর্নাটক: দেবগৌড়াকে জন্মদিনের শুভেচ্ছা মোদীর, প্রচারে আক্রমণ করার জন্য ক্ষমা চাইলেন রাহুল

বেঙ্গালুরু: শনিবার কর্নাটক বিধানসভায় আস্থাভোটের সম্মুখীন বিজেপি সরকার। ঠিক ২৪-ঘণ্টা আগে, জনতা দল সেকুলার (জেডিএস) সুপ্রিমো এইচ ডি দেবগৌড়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ভোট প্রচারে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে আক্রমণ করার জন্য একইসঙ্গে দেবগৌড়ার কাছে ক্ষমাও চেয়ে নিলেন রাহুল। আর এই নিয়ে জাতীয় রাজনীতিতে জল্পনা তুঙ্গে।

কর্নাটকের চলতি সরকার গঠন ‘নাটকে’ শনিবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে কর্নাটকের অন্যতম দল জনতা দল-সেকুলার (জেডিএস)। শনিবার সেই নাটকের গুরুত্বপূর্ণ অঙ্ক মঞ্চস্থ হবে যখন কর্নাটক বিধানসভায় শক্তি-পরীক্ষার মুখে পড়বে মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন বিজেপি।

আগামীকাল বিকেল ৪টে নাগাদ আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে গেরুয়া-শিবিরকে। ইতিমধ্যেই, প্রয়োজনীয় সংখ্যা না থাকা সত্ত্বেও বিজেপিকে সরকার গঠনের আহ্বান করার কর্নাটক রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কংগ্রেস-জে়ডিএস।

সর্বোচ্চ আদালতের নির্দেশেই শনিবার হতে চলেছে আস্থাভোট। ঠিক তার আগে, জেডিএস-কে ‘তুষ্ট’ করতে ময়দানে নেমে পড়েছে কংগ্রেস ও বিজেপি—দুপক্ষই। এদিন নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার সঙ্গে কথা হল। ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। ওনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কামনা করলাম।

https://twitter.com/narendramodi/status/997324954013126656

এর আগে, গতকাল রাতে জেডিএস-এর সঙ্গে সম্পর্ক মজবুত করতে দেবগৌড়াকে ফোন করেন রাহুল গাঁধী। তিনিও দেবগৌড়ার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং জন্মদিনের আগাম শুভেচ্ছা জানান। এর পাশাপাশি, ভোটপ্রচারে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য ক্ষমা চেয়ে নেন রাহুল। প্রসঙ্গত, মাণ্ড্যতে প্রচারে গিয়ে জেডিএস-কে বিজেপির ‘বি-টিম’ হিসেবে উল্লেখ করেন রাহুল।

https://twitter.com/RahulGandhi/status/997345496636248064

সূত্রের খবর, ফোনে রাহুল ও দেবগৌড়ার মধ্যে প্রায় ১০ মিনিট কথা হয়। ওই কথোপকথন মূলত কর্নাটকের বর্তমান রাজনৈতিক সমীকরণকে ঘিরেই ছিল। জানা গিয়েছে, কর্নাটকের স্বার্থে দুই দল এককাট্টা থাকার সিদ্ধান্ত নেয়।

 

সেরা শিরোনাম

Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে

ভিডিও

Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE
BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget