এক্সপ্লোর

বিরোধীরা জোট বাঁধছে, দলের পর দল, এতে ফুটবে শুধু পদ্ম, কটাক্ষ করে রাহুলের আলিঙ্গনকে 'অবাঞ্ছিত' বললেন মোদী

শাহজাহানপুর (উত্তরপ্রদেশ): রাহুল গাঁধী তাঁকে গতকাল লোকসভায় ভাষণ শেষে জড়িয়ে ধরেছেন। কংগ্রেস সভাপতির সেই আলিঙ্গনকে 'অবাঞ্ছিত' বললেন নরেন্দ্র মোদী। শনিবার শাহজাহানপুরে কৃষক সমাবেশে প্রধানমন্ত্রী রাহুলের আলিঙ্গনের উল্লেখ করে বলেন, আমরা ওদের অনাস্থা প্রস্তাব আনার পিছনে কী কারণ জানতে চাইলাম, কিন্তু জবাব দিতে না পেরে ওরা একটা অনাকাঙ্খিত আলিঙ্গন করল! বিজেপির বিরুদ্ধে গতকাল অনেকগুলি দলের একজোট হওয়া কেবলমাত্র পদ্মফুল ফুটতেই সাহায্য করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, দল শুধু একটা নয়, কিন্তু একটার পর আরেকটা দল, যার ফলে দলদল অর্থাত কাদাজমি তৈরি হয় যাতে শুধু পদ্মই ফোটে। সব দল একমঞ্চে আসায় বিজেপিরই সুবিধা হবে। প্রধানমন্ত্রী জনসভাকে উদ্দেশ্য করে বলেন, গতকাল লোকসভায় যা হল, তাতে কি আপনারা খুশি? বুঝতে পারলেন, কার ভুল? বিরোধীরা গরিব, যুবক, কৃষকদের উপেক্ষা করে প্রধানমন্ত্রীর গদির পিছনে ছুটছে। শুধু প্রধানমন্ত্রীর চেয়ারের দিকেই ওদের নজর। সেইসঙ্গে বলেন, আমি কি কোনও অন্যায় করেছি? আমি শুধু গরিব ও দেশের জন্য কাজ করছি, দুর্নীতির সঙ্গে লড়ছি। এটাই আমার অপরাধ। আগের সরকারগুলির কৃষকদের সাহায্য করার ইচ্ছা, জেদ ছিল না বলে অভিযোগ করেন মোদী, কৃষক স্বার্থে তাঁর সরকারের নেওয়া প্রধান পদক্ষেপগুলির উল্লেখ করেন, অতীতে সরকার চালানো দলগুলির কৃষক-ঘেঁষা পরিকল্পনা ছিল না বলে অভিযোগ তুলে তাদের দায়ীও করেন। আজমগড়, মির্জাপুর, বারাণসীর ভোটারদের সঙ্গে গত সপ্তাহেই সংযোগ গড়েছেন মোদী। আজ যেখানে তিনি ভাষণ দিলেন, সেই শাহজাহানপুর হল সবচেয়ে বড় খাদ্যশস্যের বাজার, উত্তরপ্রদেশের বড় আখ ফলনকারী জেলা। গত এক মাসেরও কম সময়ে এটি মোদীর তৃতীয় উত্তরপ্রদেশ সফর।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget