এক্সপ্লোর

মধ্যপ্রদেশে থানার বাইরে ক্যাথলিক যাজকদের মারধর, গাড়ি পোড়ানোর অভিযোগ বজরঙ দলের বিরুদ্ধে

নয়াদিল্লি: মধ্যপ্রদেশের সাতনা জেলায় হিন্দুদের ধর্মান্তরিত করার অভিযোগে থানার বাইরেই মারধর করা হল ১০ জন ক্যাথলিক যাজক সহ বেশ কয়েকজন খ্রিস্টানকে। তাঁদের একটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তির বজরঙ দলের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ধর্মেন্দ্র দোহার নামে স্থানীয় এক যুবক আবার অভিযোগ করেছেন, গত রবিবার তাঁকে অবৈধভাবে ধর্মান্তরিত করা হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে যাজক এম জর্জ সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সিভিল লাইন থানার সাব-ইন্সপেক্টর মোহিনী শর্মা জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর অভিযোগ দায়ের হয়েছে। তবে তিনি ক্যাথলিক সম্প্রদায়ের লোকজনকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, থানার বাইরে ক্যাথলিকদের মারধর করা হয়ে থাকলে যদি তাঁরা অভিযোগ দায়ের করেন, তাহলে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। সাতনার বিশপের দফতরের সমাজকল্যাণ বিভাগের ডিরেক্টর ফাদার এম রনি বলেছেন, তাঁদের একটি অনুষ্ঠান চলছিল। ২০ বছর ধরে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। একজনকেও ধর্মান্তরিত করা হয়নি। দোহারকে তাঁরা চেনেন না। গতকালের অনুষ্ঠানে ১০ জন যাজক এবং ৩২ জন শিক্ষানবিশ যাজক ছিলেন। রাত ৯টা নাগাদ হঠাৎ সেখানে কিছু লোকজন হাজির হয়ে গোলমাল শুরু করে দেয়। তারা অভিযোগ করে, হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে। তারাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে ৩২ জন শিক্ষানবিশ যাজক ও দুই যাজককে থানায় নিয়ে যায়। সেখানে তাঁদের মারধর করে বজরঙ দলের লোকজন। খবর পেয়ে আরও চারজন যাজক থানায় গেলে তাঁদেরও মারধর করে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। আরও চারজন যাজক সেখানে যান। তাঁদেরও মারধর করা হয়। ভোর সাড়ে তিনটে নাগাদ ক্যাথলিকদের ছেড়ে দেয় পুলিশ। সকালে তাঁরা ফের থানায় যান। তাঁরা এখনও সেখানেই আছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget