এক্সপ্লোর
খরা-কবলিত এলাকার জন্য ২০ লক্ষ টাকা মুম্বইয়ের স্কুল পড়ুয়াদের

মুম্বই: মহারাষ্ট্রের খরাপীড়িত মানুষের পাশে স্কুল পড়ুয়ারা। মুম্বইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলের ছাত্ররা ২০ লক্ষ টাকা খরাত্রাণ বাবদ তুলে দিয়েছে। স্কুলের অধ্যক্ষ মীরা আইজ্যাক বলেছেন, তাঁদের এক প্রাক্তন ছাত্র মিডিয়ার পেশাদার কর্মী। তিনি মারাঠওয়াড়ার খরা নিয়ে একটি অনুষ্ঠান করেন। খরায় ফুটিফাটা চাষের জমি, না খেতে পাওয়া শিশু, তাদের থেকে একটু বড় ছেলেমেয়েদের অবস্থা, সব মিলিয়ে সঙ্কট, বিপর্যয়ের ভয়াবহ ছবি দেখে কচিকাচারা এতটাই প্রভাবিত হয় যে, নিজেরাই টাকা তোলে, এমনকী খেলাধূলা-সামাজিক অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ খরচ না করে তা খরাত্রাণে দিয়ে দেয়। কেউ কেউ আবার টি-শার্ট বেচেও টাকা তোলে। অধ্যক্ষ বলেছেন, আমরা দুই অভিনেতা নানা পাটকর ও মরকন্ড আনাসপুর পরিচালিত নাম ফাউন্ডেশনকে ১৫ লক্ষ টাকার বেশি তুলে দিয়েছি। খরাকবলিত এলাকার বাচ্চাদের পড়াশোনার জন্য তাঁদের স্কুল কর্তৃপক্ষ ৫ লক্ষ টাকা দিয়েছে বলেও জানান তিনি। উত্তরাখণ্ড ট্র্যাজেডি, কাশ্মীরের বন্যার সময়ও তাঁদের পড়ুয়ারা অর্থ তুলে পাঠিয়েছিল বলে জানান অধ্যক্ষ।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















