এক্সপ্লোর

ছেলে লাগাতার ধর্ষণ করেছে! ৫০ হাজার টাকায় লোক লাগিয়ে খুন করালেন মা

মুম্বই: ৫০ হাজার টাকায় ভাড়াটে খুনি নিয়ে ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার মা। ভায়ান্দার ওয়েস্ট থেকে ৫৫ বছরের ওই মহিলাকে গ্রেফতার করেছে ভাসাই থানার পুলিশ। আসলে মাদকাসক্ত ছেলে রামচরণের জন্য ওই মহিলার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। গত ছয় মাস ধরে ওই ছেলে মায়ের যৌন নিগ্রহ করছিল। এজন্য রজণী নামে ওই মহিলা বড় ছেলে সীতারামকে রামচরণকে মেরে ফেলতে বলেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে যে, গত ২১ আগস্ট পুলিশ রামচরণের দেহ উদ্ধার করে। তার গলায় ছুরির কোপ দেখতে পাওয়া যায়। তদন্তে পুলিশ দেখতে পায়, নিহতের হাতে রামচরণ ও রজণী নাম ট্যাটু করা রয়েছে। এরপর পুলিশ নিহতের ছবি পালঘর, ঠানে,মুম্বই এবং নবি মুম্বইয়ের বিভিন্ন থানায় পাঠায়। গত ১৪ সেপ্টেম্বর ভায়ান্দার থানায় সুনীতা শর্মা নামে এক মহিলা রামচরণকে শনাক্ত করে। এরপর পুলিশ রামচরণের বাড়িতে যায়। প্রথমে রজণী পুলিশকে জানান যে, গত ১৯ আগস্ট রামচরণ বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর থেকেই বাড়ির লোকজনের সঙ্গে কোনও যোগাযোগ সে রাখেনি। পরে পুলিশের জেরায় ভেঙে পড়েন রজণী। তিনি রামচরণকে খুনের কথা কবুল করেন। রজণী পুলিশকে জানান, তাঁর ছেলের যৌন নিগ্রহ স্বভাবে দাঁড়িয়ে গিয়েছিল। তাঁর অভিযোগ, বছর দুয়ের আগে গ্রাম থেকে সত্ মাকে শহরে এনে তাঁকে ধর্ষণ করেছিল। কিছুদিন আগে থেকেই তাঁকেও রামচরণ নিগ্রহ করতে শুরু করে বলে রজণী অভিযোগ করেছেন। ধৃত বলেছেন, ছেলের এই সব কাজ আর সহ্য করতে পারছিলেন না। অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য রামচরণকে খুনের ষড়যন্ত্র করেন তিনি। গত ২০ আগস্ট সীতারাম তার দুই বন্ধু রাকেশ যাদব ও কেশব মিস্ত্রিকে ষড়যন্ত্রে সামিল করে। এ জন্য ওই দুজনকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। এরপর রামচরণকে খুন করে তার দেহ জলে ফেলে দেওয়া হয়। রজণীর পাশাপাশি সীতারাম, রাকেশ ও কেশবকেও গ্রেফতার করেছে পুলিশ।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?
Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget