এক্সপ্লোর

'পয়সার লোভে' সিজারিয়ান পদ্ধতিতে সন্তান প্রসব: সংশ্লিষ্ট ডাক্তারদের নাম প্রকাশ করে হেয় করার দাওয়াই মানেকার

নয়াদিল্লি: সঙ্গত কারণ না থাকলেও যে ডাক্তাররা সিজারিয়ান অপারেশন করছেন, তাঁদের নাম প্রকাশ করে জনসমক্ষে অপমান করা উচিত বলে অভিমত জানালেন কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গাঁধী। তিনি চান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা সব হাসপাতালকে নির্দেশ দিন, তারা যাতে বাধ্যতামূলক ভাবে সিজারিয়ান পদ্ধতিতে সন্তান জন্ম দেওয়ার চার্জ কত, তা সর্বসমক্ষে টাঙিয়ে দেয়। তিনি এ ব্যাপারে নাড্ডাকে চিঠিও দিয়েছেন। সম্প্রতি Change.org শিরোনামে এক পিটিশনের মাধ্যমে অভিযোগ করা হয়েছে, স্বাভাবিক পদ্ধতির বদলে গর্ভবতী মায়েদের সিজারিয়ান পদ্ধতিতে অর্থাত্ অপারেশনের মাধ্যমে সন্তানের জন্মদানে বাধ্য করে বিপুল মুনাফা পকেট পুরছেন ডাক্তাররা, বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। ওই পিটিশনের পক্ষে ইতিমধ্যে ১.৩ লক্ষ সই পড়েছে। পিটিশনের পরিপ্রেক্ষিতেই কঠোর মনোভাব নিয়ে মানেকা নাড্ডাকে চিঠিতে লিখেছেন, সমস্যার মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিতে হতে পারে। একটি হল, এক মাসে কতগুলি স্বাভাবিক উপায়ে সন্তান প্রসব হয়েছে, সিজারিয়ান পদ্ধতিতেই বা কতগুলি হয়েছে, তা বাধ্যতামূলক ভাবে প্রকাশ করতে হবে নার্সিংহোমগুলিকে। যে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা শুধুমাত্র পয়সার লোভে, কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই সিজারিয়ান পদ্ধতিতে সন্তান প্রসব করাচ্ছেন, তাঁদের নাম প্রকাশ করে জনসমক্ষে হেয় করার কথাও ভাবা হচ্ছে। দেশের মহিলাদেরও বলছি, তাঁরা জোট বেঁধে এর বিরোধিতা করুন। কেননা সিজারিয়ান উপায়ে সন্তানের জন্ম দেওয়ায় অহেতুক ক্ষতি হয়, অপ্রয়োজনে অপারেশন করতে হয়। পিটিশনটির পিছনে রয়েছেন জনৈক সুবর্ণা ঘোষ। তাঁর বক্তব্য, হাসপাতালগুলি বাধ্য হয়ে সিজারিয়ান অপারেশনের চার্জ সর্বসমক্ষে দেখালে গর্ভবতী মহিলারা বাছাবাছির সুযোগ পাবেন। বিভিন্ন হাসপাতাল, নার্সিং হোমে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কত সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সেটাও জানা থাকলে কোন হাসপাতালে যাবেন, সেটাও ঠিক করতে পারবেন তাঁরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিধিতেও বলা হয়েছে, দেশে মোট যত সন্তান প্রসব হয়, তার ১০-১৫ শতাংশ সিজারিয়ান পদ্ধতিতে হওয়াই বাঞ্ছনীয়।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget