এক্সপ্লোর

নারদ স্টিংকাণ্ডে নয়া নাটক, দিল্লি বিমানবন্দর থেকে ‘আটক’-এর পর ছেড়ে দেওয়া হল ম্যাথু স্যামুয়েলকে

নয়াদিল্লি: হাইকোর্টের নির্দেশের পরদিনই নারদ স্টিং অপারেশনকাণ্ডে নয়া নাটক। আজ প্রথমে দিল্লি বিমানবন্দরে ম্যাথু স্যামুয়েলকে আটক করা হয়। কলকাতা পুলিশের লুক আউট নোটিস নিয়ে প্রশ্ন তোলেন তাঁর আইনজীবীরা। এরপর রাতে কলকাতা পুলিশের বার্তা পেয়ে, নারদ নিউজের সিইও-কে ছেড়ে দেয় দিল্লি পুলিশ। সন্ধেয় আটক হলেন। রাতে আবার ছাড়াও পেয়ে গেলেন! স্টিং অপারেশনকাণ্ডে নারদ নিউজের সিইও ম্যাথ্যু স্যামুয়েলকে নিয়ে এভাবেই নাটক চলল শনিবার! শুক্রবার নারদ স্টিংকাণ্ডে কলকাতা পুলিশের তদন্তের ওপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। কিন্তু শনিবার দুবাই থেকে ফেরার পথে দিল্লি বিমানবন্দরের অভিবাসন দফতরের হাতে আটক হন ম্যাথ্যু স্যামুয়েল। তাঁর দাবি, সংশ্লিষ্ট আধিকারিকদের তরফে, কলকাতা পুলিশের লুক আউট নোটিস দেখানো হয়। শুক্রবার নারদ মামলার শুনানিতে প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর বলেন, কোনও সমান্তরাল তদন্ত চলতে পারে না। আমি চাই না, প্রশাসন এই মামলায় কোনও পদক্ষেপ করুক। পরবর্তী শুনানি পর্যন্ত এই মামলার পুলিশি তদন্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। সেই সময় পর্যন্ত পুলিশ কোনও তদন্ত করবে না। হাইকোর্টের এই নির্দেশের পরও ম্যাথ্যু স্যামুয়েলকে আটক করায় ক্ষোভ প্রকাশ করেন তাঁর আইনজীবী। হাইকোর্টের নির্দেশ মেনে কেন ম্যাথ্যুর উদ্দেশ্যে জারি করা লুক আউট নোটিস প্রত্যাহার করা হয়নি? লালবাজারে গিয়ে সেই প্রশ্ন তোলেন ম্যাথ্যুর আইনজীবী। এরপর কলকাতা পুলিশ যুক্তি দেয়, ম্যাথ্যুকে জিজ্ঞাসাবাদের জন্য লুক আউট নোটিস জারি হয় হাইকোর্টের স্থগিতাদেশের আগেই। স্থগিতাদেশের পর ম্যাথ্যুকে আর জিজ্ঞাসাবাদের প্রশ্ন নেই। রাতে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম বিশাল গর্গ জানান, দিল্লি পুলিশকে বলা হচ্ছে ম্যাথু স্যামুয়েলকে ছেড়ে দিতে। লালবাজারের এই বার্তা পেয়ে শেষমেষ নারদ নিউজের সিইও ম্যাথ্যুকে ছেড়ে দেওয়া হয়।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget