এক্সপ্লোর

কর্নাটক নির্বাচন: সিদ্দারামাইয়ার গড়ে গিয়ে আক্রমণ মোদীর

মহীশূর: ভোট-আসন্ন কর্নাটকে গিয়ে সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, বর্তমান মুখ্যমন্ত্রীর আমলে প্রতিদিন নতুন কেলেঙ্কারি, দুর্নীতির অভিযোগ সামনে আসছে। সোমবার, সিদ্দারামাইয়ার গড় মহীশূরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন মোদী। জনতার উদ্দেশ্যে প্রশ্ন করেন, আপনারা কর্নাটকে মিশন সরকার চান না কমিশন সরকার?

এর আগে বেঙ্গালুরুর জনসভায় সিদ্দারামাইয়া প্রশাসনকে ১০ শতাংশ কমিশন সরকার বলে কটাক্ষ করেছিলেন মোদী। এদিন সেই প্রসঙ্গটি উল্লেখ করে তিনি দাবি করেন, ওই মন্তব্যের পর অনেকে তাঁকে ফোন করে উষ্মাপ্রকাশ করে জানান, এই পরিসংখ্যানটি ঠিক নয়। মোদী যোগ করেন, অনেকেই তাঁকে জানান, ১০ শতাংশ নয়, বর্তমান রাজ্য সরকার আরও অনেক বেশি কমিশন নিয়ে কাজ করে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিদিন নতুন কেলেঙ্কারি, নতুন দুর্নীতি, নতুন অভিযোগ প্রকাশ পাচ্ছে। অভিযোগের আঙুল উঠছে রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতা-মন্ত্রীর দিকে। মোদীর অভিযোগ, গরিব ও মধ্যবিত্ত শ্রেণির প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ রাজ্য সরকার ঠিকমতো ব্যবহার করছে না। তাঁর অভিযোগ, বর্তমান প্রশাসনের একটিই লক্ষ্য—তা হল, হাইকমান্ডকে খুশি রাখা, যাতে তাদের আসন বজায় থাকে।

রাজ্য সরকারের পাশাপাশি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকেও তীব্র আক্রমণ করেন মোদী। বলেন, মহীশূর মানুষকে সামাজিক ঐক্যতা, শক্তি, তারুণ্য ও সম্প্রীতি শিখিয়েছে। কিন্তু, এখানে জন্ম নেওয়া একজন বিপথগামী হয়ে উঠেছেন। মহীশূর তাঁকে যা শিখিয়েছে, তিনি বেঙ্গালুরু গিয়ে সব ভুলে গিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget