এক্সপ্লোর
সীমান্তে জওয়ানদের সঙ্গে হোলিতে মাতলেন নভজোত সিংহ সিধু

নয়াদিল্লি:প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা ও পঞ্জাব সরকারের মন্ত্রী নভজোত সিংহ সিধু আজ সীমান্তে জওয়ানদের সঙ্গে হোলি উত্সব উদযাপন করলেন। রঙের উত্সবের দিনটি সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) জওয়ানদের সঙ্গে কাটালেন তিনি। সিধু বলেছেন, বিভিন্ন উত্সবের সময় জওয়ানরা পরিবারের লোকজনের সঙ্গে থাকার সুযোগ পান না। তাঁরা দেশবাসীর সুরক্ষার নিশ্চিত করেন। তাই আমাদের জওয়ানদের সঙ্গে উত্সব পালন করা দরকার। কেননা, তাঁরা আমাদের পরিবারেরই সদস্য। সিধু সীমান্তে মোতায়েন জওয়ানদের নমস্কার করেন এবং দলজিত দোসাঞ্জের গানে জওয়ানদের সঙ্গে নাচলেন। জওয়ানরা তাঁকে রঙও মাখিয়ে দেন।
Before You Go
Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh





















