এক্সপ্লোর

ভারতীয় জলসীমা থেকে সন্দেহভাজন চিনা জাহাজকে হঠাল নৌসেনা

ওই চিনা জাহাজটির নাম শি ইয়ান ১, আন্দামান নিকোবর এলাকায় ভারতের জলসীমায় নানা ধরনের তত্ত্বতালাশ চালাচ্ছিল সেটি। আশঙ্কা, সম্ভবত চরবৃত্তিও উদ্দেশ্য ছিল।

নয়াদিল্লি: পোর্ট ব্লেয়ারের কাছে ভারতীয় জলসীমায় ঢুকে পড়া এক চিনা জাহাজকে হঠিয়ে দিল নৌসেনা। ওই চিনা জাহাজটির নাম শি ইয়ান ১, আন্দামান নিকোবর এলাকায় ভারতের জলসীমায় নানা ধরনের তত্ত্বতালাশ চালাচ্ছিল সেটি। আশঙ্কা, সম্ভবত চরবৃত্তিও উদ্দেশ্য ছিল। আন্দামান নিকোবর থেকে ভারত মহাসাগর ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নজর রাখে দিল্লি। সম্ভবত সেই কাজকর্মে চরবৃত্তি করার জন্যই ইন্ডিয়ান এক্সক্লুসিভ ইকোনমিক জোনে ঢুকে পড়ে ওই চিনা জাহাজ। নৌসেনার চোখে পড়তে তারা যুদ্ধজাহাজ পাঠিয়ে দেয়। ভারতীয় এলাকায় অন্য কোনও দেশের গবেষণামূলক কাজকর্ম নিষিদ্ধ হওয়ায় ভারতীয় যুদ্ধজাহাজ চিনা জাহাজটিকে বেরিয়ে যেতে বলে। হুঁশিয়ারি পাওয়ার পর চিনা জাহাজ ভারতীয় জলসীমা ছেড়ে বেরিয়ে যায়, সম্ভবত রওনা দেয় চিনে। মালাক্কা প্রণালী ব্যবহার করে দিল্লি নিয়ন্ত্রণাধীন ভারত মহাসাগরীয় এলাকায় মাঝে মাঝেই ঢুকে পড়ে চিনা জাহাজ। নৌসেনা এ ধরনের গতিবিধির দিকে কড়া নজর রাখে। কিছুদিন আগে নৌসেনার পি-৮১ যুদ্ধবিমান ভারত মহাসাগরের ভেতরে ও আশপাশে ৭টি চিনা যুদ্ধজাহাজকে দেখতে পায়। নৌসেনা জাহাজগুলির ছবি তোলে, তাদের গতিবিধির ওপর অতন্দ্র নজর রাখে। চিনের অবশ্য দাবি, জলদস্যুদের দিকে নজর রাখার জন্যই ভুল করে মাঝে মধ্যে ভারতীয় জলসীমায় তারা ঢুকে পড়ে। কিন্তু এই দাবিতে বিশ্বাস করে না দিল্লি। তাদের বক্তব্য, জলদস্যুদের দমন করতে পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন নিয়ে সমুদ্রে ঘোরার দরকার পড়ে না।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget