এক্সপ্লোর

দুর্নীতি রোধে দায়বদ্ধ এনডিএ সরকার, আতঙ্কিত অনেকেই, একমঞ্চে আসছে, মোদীর আক্রমণ

কটক: কেন্দ্রের এনডিএ সরকার দুর্নীতি মোকাবিলায় দায়বদ্ধ আর তাতেই অনেকের শিরদাঁড়া দিয়ে আতঙ্কের হিমেল স্রোত বইছে। তারা এক মঞ্চে আসছে। নিজের সরকারের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে এখানকার বালি যাত্রা ময়দানে জনসভায় এভাবেই বিরোধী দলগুলির জোট বাঁধার প্রয়াসকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। তাঁর সরকার সঠিক পথেই হাঁটছে, দেশের মানুষ তার প্রতি সমর্থনের সিলমোহর দিয়েছেন বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের ২০টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, যা প্রমাণ করছে, দেশবাসী গত ৪ বছরে এনডিএ সরকারের পারফর্ম্যান্সে খুশি। তাঁর বিরুদ্ধে জোট গড়ে তোলার চেষ্টায় সক্রিয় বিরোধী শিবিরকে ইঙ্গিত করে মোদী বলেন, বিভিন্ন এজেন্সি ৩ হাজার তল্লাসি অভিযান চালিয়েছে যাতে হিসাববহির্ভূত ৭৩ হাজার কোটি টাকার বেশি অর্থ উদ্ধার হয়েছে। কালো টাকার বিরুদ্ধে কঠোর আইন চালু করার ফলে অনেকেই আতঙ্কে দিন কাটাচ্ছে, যারা জোট বাঁধছে। মোদীর দাবি, মানুষ এখন বিশ্বাস করে যে দেশে বদল হওয়া সম্ভব। দেশ 'কুশাসন' থেকে 'সুশাসন' 'কালো টাকা' থেকে 'জনধনে'র রাস্তায় এগচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, লোকে দেখতে পাচ্ছে, এনডিএ সরকার সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্র সামনে রেখে কাজ করছে। এনডিএ সরকার কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পায় না বলে জানিয়ে মোদীর দাবি, তাঁর সরকার বিভ্রান্তিতে ভোগে না। বলেন, এই সরকার দায়বদ্ধ, তার সার্জিক্যাল স্ট্রাইক চালানোর শক্তি, হিম্মত্ আছে। কংগ্রেস বরাবর শুধু ক্ষমতার কথাই ভেবেছে বলেও অভিযোগ করেন মোদী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget