এক্সপ্লোর

মশার আঁতুড়ঘর! পুরসভার নোটিস, চালান রাষ্ট্রপতি ভবনকে

নয়াদিল্লি: মশার আঁতুড়ঘর রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্স! এমনই অভিযোগ নয়াদিল্লি পুরসভা নিগমের (এনডিএমসি)। তাদের নজরদারি টিম নাকি ভিভিআইপি ল্যুটিয়েন জোনের একাধিক ভবনের আনাচেকানাচে বদ্ধ জলাশয় দেখতে পেয়েছে, যা থেকে মশার বংশবৃদ্ধি হচ্ছে। সেইসব ভবনগুলিতে এখনও পর্যন্ত গত বেশ কয়েক বছর ধরে ১১০০-বেশি নোটিস, ১৩ টি চালান পাঠিয়েছে পুরসভা। পুরসভার স্বাস্থ্য বিভাগের জনৈক পদস্থ অফিসার বলেন, প্রতি বছরই আমরা নজরদারি দল তৈরি করি। ওদের নজরদারির পর প্রথমে এনডিএমসি নোটিস পাঠায়। দ্বিতীয়বার নজরদারির আগে পরিস্থিতি না শুধরোলে চালান পাঠানো হয়। রাষ্ট্রপতি ভবন এস্টেটের আবাসিক কোয়ার্টারগুলি ও বিভিন্ন কমপ্লেক্সে মশার বংশবৃদ্ধির ব্যাপারে একাধিক নোটিস পাঠানো হয়েছে বলে জানান তিনি। গত বছর ৮০টির বেশি নোটিস পাঠানো হয়। ২০১৫-য় পাঠানো হয়েছিল ১২৫টি নোটিস। রাষ্ট্রপতি ভবন ছাড়াও একই কারণে নোটিস দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক ও দিল্লি হাইকোর্টের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকেও। নোটিস গিয়েছে হরিয়ানা ভবন, পরিবহণ ভবন, মৌসম ভবন, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, সফদরজং হাসপাতাল, এইমস, দিল্লি পুলিশের সদর দপ্তর, রামমনোহর লোহিয়া হাসপাতালেও। মশাবাহিত রোগ সম্পর্কে দিল্লি পুরসভার সর্বশেষ রিপোর্টে প্রকাশ, ১০ জুন পর্যন্ত রাজধানীতে অন্তত ৭০টি ডেঙ্গু, ১৩৫টি চিকনগুনিয়ায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

সেরা শিরোনাম

Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget