এক্সপ্লোর

মেক ইন ইন্ডিয়ায় জোর দিতে চান নয়া প্রতিরক্ষামন্ত্রী সীতারামন

নয়াদিল্লি: দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা প্রতিরক্ষামন্ত্রী হয়ে অগ্রাধিকারের তালিকা ঠিক করলেন নির্মলা সীতারামন। তিনি সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন মেন ইন ইন্ডিয়াকে। মনোহর পর্রীকরের ইস্তফার পর এতদিন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলানো অরুণ জেটলি এখন জাপানে। তিনি ফিরে এলে বুধবার তাঁর হাত থেকে দায়িত্বভার নেবেন ৫৮ বছরের নির্মলা। নয়া প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের মেক ইন ইন্ডিয়াই তাঁর অগ্রাধিকার। এই প্রকল্পে ভারতই তৈরি করে নেবে সাবমেরিন, ফাইটার প্লেন ও হেলিকপ্টারের মত যুদ্ধক্ষেত্রের উপযোগী যাবতীয় সরঞ্জাম। এর ফলে তৈরি হবে দেশীয় প্রতিরক্ষা শিল্প, বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরশীলতা কমবে। মহিলাদের মুখোমুখি যুদ্ধে পাঠানো নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। সেনা ও প্রতিরক্ষা মন্ত্রক আলোচনা করছে বিষয়টি। কিন্তু মহিলা সেনানীদের সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানোর ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। নির্মলা জানিয়েছেন, খোলা মনে এ ব্যাপারে ভাবনাচিন্তা করবেন তিনি। তারপর নেবেন সিদ্ধান্ত। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাঁকে সেনাবাহিনীর আধুনিকীকরণ, অপর্যাপ্ত অস্ত্রভাণ্ডার সহ বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। শিগগিরই তাঁকে ব্রিফ দিতে শুরু করবে সেনা, নৌসেনা, বায়ু সেনা ও উপকূলরক্ষী বাহিনী। প্রতিবেশী চিন ও পাকিস্তানের আগ্রাসনের সামনে দেশের সুরক্ষার দায়িত্বও তাঁর। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তিনি, অবশ্যই প্রধানমন্ত্রীর সহায়তায়। তবে তার আগে সমস্ত বিষয় নিজে আগে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেবেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?

Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল

অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট

Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার
Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের

ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের

Embed widget