এক্সপ্লোর

হাদিয়ার বিয়ে নিয়ে তদন্ত নয়, লাভ জেহাদ মামলায় এনআইএ-কে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: লাভ জেহাদ মামলায় কেরলের মেয়ে হাদিয়ার মুসলিম প্রেমিক শাফিন জাহানের সঙ্গে বিয়ের ব্যাপারে তদন্ত করা যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। গত বছর কেরল হাইকোর্ট হাদিয়া, শাফিনের বিয়ে বাতিল করে দিয়েছিল। আজ হাদিয়া মামলার শুনানিতে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি  হয়েছে। তবে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ বলে, আপনারা তদন্তে এগোন বা কাউকে গ্রেফতার করুন, তা নিয়ে মাথাব্যথা নেই আমাদের। আপনারা তদন্ত করতেই পারেন, তবে ওদের বিয়ে নিয়ে নয়। লাভ জেহাদ নিয়ে তদন্ত চলতে পারে, অন্য যে কোনও বিষয়ে তদন্ত হোক, কিন্তু ওদের বিয়ে নিয়ে নয়। ওই বিয়ের বৈধতাকে প্রশ্ন করা যাবে না। বিয়েকে ফৌজদারি অপরাধ, চক্রান্ত থেকে আলাদা করে দেখতে হবে। নয়তো এতে খারাপ নজির তৈরি হবে। আমরা শুধু খতিয়ে দেখব আদালত বিয়ে বাতিল করতে পারে কিনা। এক প্রাপ্তবয়স্কের পছন্দের মানুষকে বিয়ে করার অধিকারই আমাদের বিচার্য বিষয়। বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন করতে পারি না আমরা। কে ভাল, আর কে খারাপ লোক, সেটা ঠিক করবে হাদিয়াই। বেঞ্চ আরও জানায়, হাদিয়াই তার সামনে হাজিরা দিয়ে বলেছে যে, সে স্বেচ্ছায় বিয়ে করেছে শাফিনকে। গত নভেম্বরে সুপ্রিম কোর্ট হাদিয়াকে তার বাবা-মায়ের হেফাজত থেকে মুক্ত করে। তাঁরা অভিযোগ করেছিলেন, হাদিয়ার মগজধোলাই করে ধর্ম বদলাতে বাধ্য করা হয়েছে। তাকে তামিলনাড়ুর কলেজে আবার পড়াশোনা শুরু করার অনুমতিও দিয়েছিল সর্বোচ্চ আদালত। শাফিন জাহানকে বিয়ের আগে ওখানেই পড়ত হাদিয়া। একটি বিয়ে সংক্রান্ত সাইটের মাধ্যমে যোগাযোগ হয়েছিল হাদিয়া, শাফিনের। এনআইএ-র অবশ্য দাবি, ওই সাইটের সঙ্গে সন্ত্রাসবাদের যোগ আছে। হাদিয়ার বাবা-মা শাফিনের সঙ্গে তার বিয়ে মানতে নারাজ। হাদিয়াকে কট্টরপন্থী আদর্শে দীক্ষিত করা হয়েছে, তাকে সিরিয়ায় পাঠিয়ে দেওয়া হবে বলে দাবি তাঁদের। গত মে মাসে তাঁদের পিটিশনের পরিপ্রেক্ষিতেই বিয়ে বাতিল করে হাদিয়াকে অভিভাবকদের কাছে ফিরে যেতে বলে কেরল হাইকোর্ট। শাফিন সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সওয়াল করেন, হাদিয়া প্রাপ্তবয়স্ক, নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে তার। সম্প্রতি ওমান থেকে দেশে ফেরেন তিনি। সেখানে গিয়েছিলেন কর্মসূত্রে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget