এক্সপ্লোর

নালন্দা বিশ্ববিদ্যালয়ের বোর্ডের সদস্যপদ থেকে অপসারিত অমর্ত্য সেন, সুগত বসু

নয়াদিল্লি:  নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘ নবছরের সম্পর্ক ছিন্ন হল। প্রথমে আচার্য ছিলেন, পরে গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে যুক্ত ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। কিন্তু গত ২১ নভেম্বর এক নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সদস্যপদ থেকে সরানো হল অমর্ত্য সেন, হাভার্ডের প্রাক্তন অধ্যাপক এবং তৃণমূল সাংসদ সুগত বসু এবং ব্রিটেনের অর্থনীতিবিদ লর্ড মেঘনাদ দেশাইকে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করে গতবছর সোচ্চার হন  অমর্ত্য সেন। তারপরই তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে পদত্যাগ করেন। এরপর তিনি প্রকাশ্যে বিজেপি পরিচালিত এনডিএ সরকারের সমালোচনায় মুখর হন। আচার্য পদ থেকে পদত্যাগ করলেও, বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সদস্য হয়ে থেকেই যান এই অর্থনীতিবিদ। সূত্রের খবর, গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ২০১০-এর আইন অনুযায়ী নয়া গভর্নিং বোড গঠন করা হয়। নব গঠিত বোর্ডে অনুমোদন দিয়ে দেন রাষ্ট্রপতি। নয়া বোর্ডে জায়গা হয়নি অমর্ত্য-সুগতদের। নব নির্মিত এই বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, এবং বিশ্বের পাঁচটি দেশের প্রতিনিধি। বিশ্বের যে পাঁচ দেশের প্রতিনিধ গভর্নিং বোর্ডে রয়েছে তাদের মধ্যে রয়েছে ভারত, চিন, অস্ট্রেলিয়া, লাওস এবং তাইল্যান্ডের প্রতিনিধি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন প্রাক্তন আমলা এবং বর্তমানে বিজেপি সদস্য এন.কে সিংহ। এছাড়াও যাঁরা রয়েছেন তাঁদের মধ্যে একজন হলেন বিদেশমন্ত্রক (পূর্বের) সচিব প্রীতি সরণ, বিহার সরকারের দুই প্রতিনিধি, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সহ সচিব পর্যায়ের এক আধিকারিক, এবং তিনজন বিশিষ্ট শিক্ষাবিদ। যে তিন অধ্যাপকের নাম কেন্দ্রীয় সরকার মনোনীত করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন অধ্যাপক অরবিন্দ শর্মা (ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের রিলিজিয়াস স্টাডির অধ্যাপক), অধ্যাপক লোকেশ চন্দ্র, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-এর অধ্যাপক এবং ডক্টর অরবিন্দ পানাগারিয়া, নীতি আয়োগের সহ সভাপতি।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget