এক্সপ্লোর

‘এ কি বিস্কুট বিলি নাকি’, ইরাকে নিহত ৩৮ ভারতীয়র পরিবারের সদস্যকে চাকরি দেওয়া নিয়ে বিদেশ প্রতিমন্ত্রীর মন্তব্যে বিতর্ক

অমৃতসর: ইরাকে আইএসআইএসের হাতে নিহত ২ বাঙালি সহ ৩৮ জন ভারতীয় শ্রমিকের দেহ ভারতে ফিরিয়ে আনতে না আনতেই বিতর্কে জড়ালেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিংহ। মৃতদের পরিবারের সদস্যকে চাকরি দেওয়া নিয়ে কেন্দ্রের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করলে মন্ত্রী মেজাজ হারিয়ে বলেন, এটা বিস্কুট বিলি নয়। সেনার বিশেষ সি-১৭ বিমানে প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহ অমৃতসর নিয়ে আসেন ৩৮ ভারতীয়র কফিন। বিমানবন্দরে তাঁকে মৃতদের পরিবারবর্গকে চাকরি দেওয়া নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, এ বিস্কুট বিলি করার কাজ নয়, মানুষের জীবনের প্রশ্ন, যা বলছি বুঝতে পারছেন? আমি এখনই কী করে বলব? আমার পকেটে কি কিছু আছে! মন্ত্রী আরও বলেন, এ কি ফুটবল খেলা নাকি!  তাঁর কথায়, ওই ভারতীয়রা বেআইনি ট্রাভেল এজেন্টদের সঙ্গে  বেআইনিভাবে ইরাক গিয়েছিলেন, ফলে তাঁদের সম্পর্কে কোনও তথ্য ভারত সরকারের ছিল না। যদি জানা যেত, তাঁরা বিপদে পড়েছেন, তবে কেন্দ্র তাঁদের বাঁচানোর চেষ্টা করত। ক্ষিপ্ত মন্ত্রীকে সামলানোর চেষ্টা করেন গত বছর বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে পঞ্জাবের অমরেন্দ্র সিংহ মন্ত্রিসভার সদস্য হওয়া নভজ্যোত সিংহ সিধু। কিন্তু ভি কে সিংহের বিরুদ্ধে সংবেদনশীলতার অভাবের অভিযোগ এনে তাঁর সমালোচনা করেন বিরোধীরা। [embed]https://twitter.com/rssurjewala/status/980783165877964800?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fnot-like-biscuits-vk-singh-criticised-for-comment-on-38-indians-1831859&tfw_site=ndtv[/embed] [embed]https://twitter.com/derekobrienmp/status/980785937834655744?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fnot-like-biscuits-vk-singh-criticised-for-comment-on-38-indians-1831859&tfw_site=ndtv[/embed] গত মাসে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সংসদে দাঁড়িয়ে জানান, ২০১৬ সালে ইরাকে নিখোঁজ হওয়া ৩৯ জন ভারতীয় আইএসআইএসের হাতে খুন হয়েছেন। ৩৮ জনের দেহ কাল দেশে ফিরেছে, ১ জনের ডিএনএ পুরোপুরি এখনও মেলেনি।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata Municipal Election: ডিসেম্বর থেকে পিছিয়ে এবার কি পুরভোট নতুন বছরে?
Food Safety: ফের খাদ্য সুরক্ষা দফতরের অভিযান Durgapur-এ, হোটেল-রেস্তোরাঁ থেকে মিলল পচা খাবার
Train Fire: কর্মভূমি এক্সপ্রেসে আগুন। রাজপুরায় ভস্মীভূত ট্রেনের ৪টি কামরা
Municipal Election: আজ হলেও কোনও অসুবিধা নেই, পরে হলেও অসুবিধা নেই: Tapas Roy | BJP | ABP Ananda
JP Nadda Convoy| জেপি নাড্ডার কনভয়ে হামলায় জালে মগরাহাট পশ্চিমের যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget