এক্সপ্লোর

এবার হোয়াটস্যাপে করা যাবে রান্নার গ্যাস বুকিং, দেখুন কীভাবে

করোনা মহামারীর বাতাবরণে মানুষ সাধারণত কোনও জায়গায় আর সশরীরে উপস্থিত হতে চাইছেন না একান্ত প্রয়োজন না হলে। বেশিরভাগ কাজই মানুষ অনলাইনে সারতে চেষ্টা করছেন। ওয়ার্ক ফ্রম হোম বেড়েছে, অনলাইন শপিং বেড়েছে।রান্নার গ্যাস বুকিং বা এই ধরনের কাজেও দীর্ঘদিন ধরেই মানুষ ফোন করে করে আসছেন।

কলকাতা: করোনা মহামারীর বাতাবরণে মানুষ সাধারণত কোনও জায়গায় আর সশরীরে উপস্থিত হতে চাইছেন না একান্ত প্রয়োজন না হলে। বেশিরভাগ কাজই মানুষ অনলাইনে সারতে চেষ্টা করছেন। ওয়ার্ক ফ্রম হোম বেড়েছে, অনলাইন শপিং বেড়েছে।রান্নার গ্যাস বুকিং বা এই ধরনের কাজেও দীর্ঘদিন ধরেই মানুষ ফোন করে করে আসছেন। এবার তার সঙ্গে যুক্ত হল হোয়াটস্যাপে পরিষেবা। এখন হোয়াটসঅ্যাপে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করা যাচ্ছে। এই পরিষেবা চালু করেছে ইন্ডিয়ান অয়েল। ফলে ইন্ডেনের গ্রাহকরা ফোনের পাশাপাশি হোয়াটসঅ্যাপেও গ্যাস বুকিং করতে পারছেন। গত ১ নভেম্বর থেকে ইন্ডেনের রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করার ফোন নম্বর বদলে গিয়েছে। আগে ইন্ডেনের রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে টেলিকম সার্কেল ভিত্তিক ফোন নম্বর ব্যবস্থা চালু ছিল। পরিবর্তে দেশজুড়ে এখন একটাই নম্বর চালু হয়েছে। রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে একটি নির্দিষ্ট ফোন নম্বরে ফোন কল করে গ্যাস বুকিং করা যায়। দেশের ইন্ডেন গ্রাহকরা 7718955555 নম্বরে ফোন করে গ্যাস বুকিং করতে পারেন। সেইসঙ্গে এখন ওয়াটসঅ্যাপ যুক্ত হয়েছে। অর্থাৎ টেলিফোনের পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ইন্ডেনের গ্রাহকরা রান্নার গ্যাস বুকিং করতে পারবেন। রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে গ্রাহককে 7588888824 নম্বরে REFILL টাইপ করে হোয়াটসঅ্যাপ করতে হবে। তাতেই বুকিং হয়ে যাবে। এদিকে, গত পয়লা নভেম্বর থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার ডেলিভারি দিতে নয়া ব্যবস্থা চালু করেছে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম-সহ বিভিন্ন তেল কোম্পানি। এর নাম DAC বা ডেলিভারি অথেনটিকেশন কোড। এই ব্যবস্থায় গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি কোড পাঠানো হচ্ছে। ডেলিভারি পার্সন গ্যাস সিলিন্ডার বাড়িতে ডেলিভারির জন্য এলে গ্রাহককে তেল কোম্পানির পাঠানো সেই অথেনটিকেশন কোড বা ওটিপি তাঁকে জানাতে হবে। তেল কোম্পানির তরফে জানানো হয়েছে, এই দু'টি কোড মিললেই তবে গ্যাস সিলিন্ডার ডেলিভারি করা হবে। যদি গ্যাস ডিস্টিবিউটারের কাছে আপনার মোবাইল নম্বর বা ঠিকানা আপডেট না করে থাকেন এবং গ্যাস সিলিন্ডার বুকিং করেন ডেলিভারি বয়ের কাছে থাকা অ্যাপের মাধ্যমে তা করা যাবে বলে জানিয়েছে তেল কোম্পানিগুলি।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget