এক্সপ্লোর

সাহস থাকলে বিধায়কদের ছেড়ে দিন, শশীকলাকে পনীরসেলভম

চেন্নাই: মামাল্লাপুরমের গোল্ডেন বে রিসর্টে থাকা বিধায়কদের সাংবাদিকদের সামনে এনে শশীকলা নটরাজন প্রমাণ করতে চেয়েছিলেন, সিংহভাগ এআইএডিএমকে বিধায়কই তাঁর সঙ্গে আছেন। কিন্তু তারপরেই ও পনীরসেলভম চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন, সাহস থাকলে আটকে রাখা বিধায়কদের নিজের নিজের কেন্দ্রে ফিরে যেতে দিন, তারপর দেখুন, আসলে তাঁরা কাকে সমর্থন করছেন। শশীকলা দাবি করেছিলেন, রিসর্টে থাকা বিধায়করা মুক্ত, কেউ তাঁদের আটকে রাখেনি। কিন্তু পনীরসেলভমের দাবি, কয়েকজন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন, জানিয়েছেন, তাঁদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে ঘুরছে ৪জন করে গুন্ডা। পালানো তো সম্ভব নয়ই, তাঁদের ওপর নাকি অত্যাচারও চলছে। শশীকলা কাল গোল্ডেন বে রিসর্টে বলেন, যে পনীরসেলভম এতদিন মন্ত্রী ছিলেন, তিনিই এখন সব কিছু ধ্বংস করতে উদ্যত। বলতে বলতে কেঁদেও ফেলেন তিনি। সে কথা তুলে পনীর বলেছেন, ওই চোখের জল কুমীরের কান্না ছাড়া কিছু নয়। তাঁর বক্তব্য, সাহস থাকলে শশীকলা আটকে রাখা ১২৯জন বিধায়ককে ছেড়ে দিন, তারপর দেখুন, তাঁরা কোন দিকে যান। পনীর বলেন, গত সপ্তাহে তিনি যখন মেরিনা সৈকতে প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার স্মৃতিসৌধে ধ্যান করতে যান, তখন কোনও সহকর্মীকে ডাকেননি। নিজেকে জয়ললিতার বরাবরের কট্টর সমর্থক বলে দাবি করে তাঁর মন্তব্য, গত ২০ বছরে জয়া একবারও তাঁর সমালোচনা করেননি। কার্যনির্বাহী মুখ্যমন্ত্রীর বক্তব্য, জয়ললিতার রক্তের সম্পর্ক বলতে শুধু তাঁর দুই ভাইপো, ভাইঝি দীপক আর দীপা। অথচ তাঁর মৃত্যুর পর দীপাকেও হাসপাতালে তাঁর দেহ দেখার অধিকার দেওয়া হয়নি। যেভাবে শশীকলা জয়ললিতার বাসভবন পোয়েস গার্ডেন দখল করে রয়েছেন, সে সম্পর্কে তাঁর মন্তব্য, জয়া চেয়েছিলেন, তাঁর যাবতীয় সম্পত্তির মালিকানা পাবে এডিএমকে দল।

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget