এক্সপ্লোর

অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ায় বিপত্তি? মধ্যপ্রদেশের হাসপাতালে ১৭ রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

ইন্দওর: মধ্যপ্রদেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে একই দিনে ১৭ জন রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। জানা গেছে, গতকাল ইন্দওরের এম ওয়াই হাসপাতালে ১৭ জন রোগীর মৃত্যু হয়। মৃতদের আত্মীয়দের দাবি, আচমকা অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়াতেই এতগুলি মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৩ থেকে চারটের মধ্যে প্রায় ১৫ মিনিট রহস্যজনকভাবে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানা গেছে। যদিও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে রোগী মৃত্যুর অভিযোগ খারিজ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, এত বড় হাসপাতালে কয়েকজন রোগীর মৃত্যুতে অস্বাভাবিক কিছু নেই। ডিভিশনাল কমিশনার সঞ্জয় দুবে অক্সিজেনের ঘাটতি  বা অন্য কোনও গাফিলতিতে রোগী মৃত্যুর সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। যদিও বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে তিনি জানিয়েছেন। প্রকাশ নামে এক ব্যক্তির বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। প্রকাশের অভিযোগ, ২২ জুন রাতে অক্সিজেন সরবরাহ অচমকা বন্ধ হয়ে যায়। আর এ জন্যই তাঁর বাবার মৃত্যু হয়েছে। প্রকাশের দাবি, দুজন নার্সকে নিজেদের মধ্যে কথাবার্তায় সময় তিনি বলতে শুনেছিলেন যে, অক্সিজেন শেষ হয়ে গিয়েছে। এর এক-দেড় ঘন্টার পরই প্রকাশকে জানানো হয় যে, তাঁর বাবার মৃত্যু হয়েছে। প্রকাশ জানিয়েছেন, আরও কয়েকজন রোগীর মৃত্যু হয়। প্রকাশের দাবি, তাঁর চোখের সামনেই দু-তিন জন রোগীর মৃত্যু হয়েছে। যদিও অক্সিজেনের অভাবে রোগীমৃত্যুর অভিযোগ খারিজ করে হাসপাতালের নির্দেশক বিএস পাল বলেছেন, যে রোগীরা মারা গিয়েছেন, তাঁদের যে সকলকেরই অক্সিজেন চলছিল, এমনটা  কিন্তু নয়। হাসপাতালে ৪০ টি ভেন্টিলেটর রয়েছে। অক্সিজেন সরবরাহ বন্ধ হল তার প্রভাব তো ভেন্টিলেটরে থাকা রোগীদের ওপরও পড়ত। এরইমধ্যে খবর পেয়ে হাসপাতালে তথ্য সংগ্রহে গিয়ে সমস্যায় পড়তে হয় সংবাদমাধ্যমকে। মৃতদের তালিকা ও তাঁদের সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। পাওয়া যায়নি সেই লগবুকও যেখানে অক্সিজেন সরবরাহ নথিভুক্ত থাকে। বিএস পাল বলেছেন, রোগীদের ঠিকানা হাসপাতাল কর্তপক্ষ দিতে পারে না। এর অনেক কারণ রয়েছে। বিরোধী দল কংগ্রেস ঘটনার তদন্ত দাবি করেছে।

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget