এক্সপ্লোর

‘র’ এজেন্ট বলে মৌলবীদের আটক করেছিল পাক প্রশাসন! দাবি

নয়াদিল্লি: পাকিস্তান সফরে গিয়ে ২ ভারতীয় মৌলবীর ‘সাময়িক অন্তর্ধান’ রহস্য আরও ঘনীভূত হল। পাকিস্তানে কিছুদিন ‘নিখোঁজ’ থাকার পর সোমবারই দেশে ফিরলেন হজরত নিজামুদ্দিন দরগার প্রধান মৌলবী এবং তাঁর ভাইপো। নিরাপদে ফেরার জন্য তাঁরা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাত করে ধন্যবাদ জানান। ৮০ বছরের সঈদ আসিফ নিজামি এবং সুফি মৌলবী নাজিম আলি নিজামি এদিন পাক আন্তর্জাতিক এয়ারলাইন্সের বিমানে করে দিল্লি বিমানবন্দরে পৌঁছন। পরে, তাঁরা সুষমা স্বরাজের সঙ্গে কথা বলেন। প্রসঙ্গত, দুজনের ফেরতের বিষয়ে ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক স্তরে কথা বলেছিলেন সুষমা। প্রসঙ্গত, গত ৮ মার্চ দুজনে লাহোর যান। কিন্তু, গত সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আচমকা ‘নিখোঁজ’ হয়ে যান। জানা যায়, আসিফ তাঁর নবতিপর দিদিকে দেখতে করাচি গিয়েছিলেন। শনিবার, পাকিস্তানের তরফে জানানো হয়, ওই ২ মৌলবীর খোঁজ মিলেছে। তাঁরা করাচিতে রয়েছেন। দুই মৌলবীর ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় নড়েচড়ে বসে কেন্দ্র। পাক প্রধানমন্ত্রীর বিদেশ-বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গে কথা বলেন সুষমা। তাঁদের দ্রুত ফেরানোর কথা বলেন। পাক সংবাদমাধ্যমের দাবি, ওই দুজন অভ্যন্তরীণ সিন্ধু প্রদেশে ছিলেন। সেখানে নেটওয়ার্ক না থাকায় তাঁরা যোগাযোগ করতে পারেননি। [embed]https://twitter.com/ANI_news/status/843772871428128768[/embed] এদিকে, দেশে ফিরে দুই মৌলবী তাঁদের ‘নিখোঁজ’ বিতর্ক নিয়ে মুখ খুলতে না চাইলেও, একজনের আত্মীয় বিস্ফোরক দাবি করেন। আসিফ নিজামির ছেলে সাজিদের দাবি, করাচির এক দৈনিকে খবরে প্রকাশিত হয় যে দুজন ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর এজেন্ট। তিনি যোগ করেন, এরপরই তাঁদের ‘নিয়ে যাওয়া’ হয়। অন্যদিকে, অপর মৌলবী নাজিম আলি নিজামিও স্বীকার করে নেন, পাক প্রশাসন তাঁদের আটক করেছিল। পাশাপাশি, পাক সংবাদমাধ্যমের দাবি খারিজ করে তাঁর পাল্টা দাবি, নেটওয়ার্ক না থাকার যে কথা উঠছে, তা মিথ্যে। যদিও, গোটা পর্বে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর কোনও ভূমিকা ছিল কি না সেই প্রসঙ্গে মুখ খোলেননি তিনি। তাঁর দাবি, তাঁদের ওপর কোনও বলপ্রয়োগ করা হয়নি। পরে, সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাত করে দুজনে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান। বিশেষ করে সুষমা স্বরাজের প্রশংসা করেন দুই মৌলবী। নিজাম বলেন, আমরা কোনওভাবেই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নন। আমরা সেখানে ভালবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে গিয়েছিলাম। তবে, মনে হয় কারও তা পছন্দ হয়নি। তিনি যোগ করেন, সুযোগ পেলে তিনি ফের পাকিস্তানে যাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget