এক্সপ্লোর

পুঞ্চ ও রাজৌরিতে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ ১ নিরাপত্তারক্ষী সহ ২

জম্মু: রাজৌরিতে পাক সেনার বিনা প্ররোচনায় গুলিবর্ষণে ফের শহিদ হলেন ১ নিরাপত্তারক্ষী। মৃত জওয়ানের নাম বিমল তামাং। ২০ বছরের এই সদ্য যুবক রাইফেলম্যান ছিলেন। এছাড়াও মারা গেছেন রশিদা বি নামে ৬০ বছরের এক মহিলা। পুঞ্চের মেন্ধার সেক্টরে গৌলাদ গ্রামে পাক সেনার গোলার আঘাতে তাঁর মৃত্যু হয়। তাঁর ২২ বছরের মেয়ে নাজমা গুরুতর জখম হয়েছেন, আহত হয়েছেন ২জন সেনাকর্মী। সোমবার সকাল নটা থেকে পুঞ্চ ও রাজৌরি জেলা লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাক সেনা। বালাকোট সেক্টরে চলছে এই গুলিবর্ষণ, ১২০ ও ৮২ মিলিমিটার মর্টার এবং স্বয়ংক্রিয় ও ছোট বন্দুক দিয়ে পাকিস্তান হামলা চালাচ্ছে বলে ভারতীয় সেনা জানিয়েছে। সেনাবাহিনীও এর যোগ্য প্রত্যুত্তর দিচ্ছে বলে খবর। নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চের মেন্ধার সেক্টরে ভারতীয় সেনা চৌকি ও লোকালয় টার্গেট করেছে পাকিস্তান। দুপুর থেকে হামলা শুরু হয়েছে রাজৌরির বিভিন্ন এলাকাতেও। নিয়ন্ত্রণরেখা বরাবর মানকোট ও বালাকোট এলাকায় গুলিবর্ষণ চলছে, একইসঙ্গে চলছে মর্টার হামলা। রবিবার রাত নটা থেকে আন্তর্জাতিক সীমান্তেও বিএসএফ চৌকি ও স্থানীয় গ্রামগুলির ওপর শুরু হয় পাক গুলিবর্ষণ। সাম্বা, কাঠুয়া ও জম্মু এলাকায় নাগাড়ে চলে গুলি ছোঁড়া ও মর্টার দাগা। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলির ওপর ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর ৬০বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। মুখে তারা বারবার সার্জিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করলেও আচরণেই পরিষ্কার, ওই জখম সহ্য করা কষ্টকর হয়ে উঠেছে তাদের পক্ষে। সার্জিক্যাল স্ট্রাইকের পর পাক হামলায় এখনও পর্যন্ত ১২জনের মৃত্যু হয়েছে, এঁদের মধ্যে ৯জন নিরাপত্তারক্ষী। আহত হয়েছেন ৪০-এরও বেশি।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget