এক্সপ্লোর

স্বাধীনতা দিবসের ভিডিওয়ে পাক যুদ্ধবিমান, অস্বস্তিতে পড়ে সরিয়ে দিল কেন্দ্র

নয়াদিল্লি:  ভারতের আসন্ন স্বাধীনতা দিবস পালনে কেন্দ্রীয় সরকারের তরফে একটি ভিডিও তৈরি করা হয়েছিল। সেই ভিডিওতে ভুলবশত একটি পাকিস্তানি যুদ্ধবিমান জেএফ-১৭ ব্যবহার করে ফেলা হয়। ভিডিওতে দেখানো হয়, যুদ্ধবিমানটি ভারতের তেরঙ্গা পতাকা নিয়ে উড়ছে। এই ভিডিও দেখার পরই টুইটারে ঝড় ওঠে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্যে অস্বস্তিতে কেন্দ্র। ভুল বোঝার সঙ্গে সঙ্গে সেই ভিডিও সরিয়েও দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে ভারতের স্বাধীনতা দিবসের ৭০ বছর পূর্তিতে একটি এক মিনিটের ভিডিও পোস্ট করা হয়। সেখানে অ্যানিমেশনের সাহায্যে দেখানো হয় দুটি জেএফ-১৭ যুদ্ধবিমান ভারতের তেরঙ্গা পতাকা নিয়ে উড়ছে। ভিডিওটি টুইটারে দেখে বহু টুইটারাইটরাই ভুলটা দেখিয়ে দেন। নিজেদের ভুল বোঝার সঙ্গে সঙ্গে ভিডিওটি টুইটার থেকে সরিয়ে দেয় কেন্দ্র। সরকারি এক সূত্রের দাবি, এটা একটি অনিচ্ছাকৃত ভুল। প্রসঙ্গত, ভারতের তেজাস-এর সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বিমান জেএফ-১৭-এর অনেক মিল রয়েছে। কোনও সাধারণ মানুষের পক্ষে এই দুই দেশের যুদ্ধবিমানের পার্থক্য বোঝা সম্ভব নয়। পাকিস্তানের যুদ্ধবিমান জেএফ-১৭ মূলত চিন এবং পাকিস্তান দুই দেশের যৌথ প্রযুক্তিতে তৈরি হয়। সম্প্রতি, শ্রীলঙ্কা যুদ্ধ বিমান জেএফ-১৭ কেনার ব্যাপারে ভাবনাচিন্তা করলেও, শেষপর্যন্ত তেজাস কেনারই সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর
CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget