এক্সপ্লোর

পঠানকোট হামলা: ইদের পরে তদন্ত নিয়ে ভারতের অনুরোধ বিবেচনা করবে পাকিস্তান

  নয়াদিল্লি: পঠানকোটে জঙ্গি হামলার তদন্ত করার জন্য ভারতীয়দের সেদেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে ইদের পরেই সিদ্ধান্ত নেবে পাকিস্তান। সেদেশের এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক এ কথা জানিয়েছেন।   এ বছরের ২ জানুয়ারি পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে জঙ্গি হামলায় ৬ জন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়। নয়াদিল্লির দাবি, এই হামলার পিছনে রয়েছে জইশ-ই-মহম্মদ।   এই ঘটনার তদন্ত করার জন্য ২৭ মার্চ পাকিস্তান পাঁচ সদস্যের যৌথ তদন্তকারী দল পাঠিয়েছিল। পাক তদন্তকারীরা ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) প্রতিনিধিদের সঙ্গে পঠানকোটে গিয়েছিলেন। যদিও পাক তদন্তকারীদের দাবি, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে তাঁদের কথা বলতে দেওয়া হয়নি।   পাকিস্তানের তদন্তকারীদের পঠানকোটে যাওয়ার অনুমতি দেওয়ার পাল্টা হিসেবে পাকিস্তানে তদন্তকারীদের যাওয়ার অনুমতি চায় ভারত। এই হামলার মাথা জইশ প্রধান মৌলানা মাসুদ আজহার ও তার ভাইকে জেরা করতে চান ভারতীয় তদন্তকারীরা। কিন্তু পাকিস্তান এখনও ভারতের এই অনুরোধের পরিপ্রেক্ষিতে কোনও সিদ্ধান্ত নেয়নি। কারণ, পাক সরকার মনে করছে, তদন্তের মাধ্যমে আসলে পাকিস্তানকে উপহাস করাই ভারতের লক্ষ্য।   একটি সংবাদপত্র পাকিস্তান সরকারের এক উচ্চপদস্থ আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ লন্ডন থেকে দেশে ফেরার পর সরকার ও সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকেই ভারতের অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।   পঠানকোটে জঙ্গিহানার পর ভারত-পাকিস্তানের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক বাতিল হয়ে যায়। গত সপ্তাহে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ অবশ্য বলেছেন, ভারত এই বৈঠক বাতিল করেনি। পঠানকোটের ঘটনা নিয়ে পাকিস্তানের তদন্তের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি।   পাকিস্তানের দাবি, পঠানকোটকে সামনে রেখে দ্বিপাক্ষিক আলোচনা স্থগিত রাখার কৌশল নিয়েছে ভারত। তবে আশা করা হচ্ছে, নভেম্বরে সার্ক সম্মেলনের আগে দু দেশ আলোচনার টেবলে ফিরবে।

সেরা শিরোনাম

Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget