এক্সপ্লোর

দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকে মেহবুবা, পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে হত তাঁর দলের নেতা, শ্রীনগরে নিরাপত্তাবাহিনী-পড়ুয়া সংঘর্ষ

শ্রীনগর: নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মেহবুবা মুফতির বৈঠকের দিন জঙ্গিদের হাতে প্রাণ গেল জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) পুলওয়ামা জেলা সভাপতি আবদুল গনি দার। সোমবার দুপুরে শ্রীনগর থেকে প্রায় ৩১ কিমি দূরে পিঙ্গলেনা এলাকায় তাঁকে খুব কাছ থেকে একে অ্যাসল্ট রাইফেল থেকে তিনবার গুলি করে জঙ্গিরা। দুটি বুকে, একটি তাঁর ঘাড়ে লাগে। পেশায় আইনজীবী দারকে সঙ্গে সঙ্গে এসএমএইচএস হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। সেখানেই তাঁর মৃত্যু হয়। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী অবশ্য খুনের দায় স্বীকার করেনি। গত ১ সপ্তাহে দক্ষিণ কাশ্মীরে দ্বিতীয় রাজনৈতিক হত্যা এটি। ১৭ এপ্রিল সোপিয়ানে বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স সঙ্গে যুক্ত এক প্রাক্তন সরকারি কৌঁসুলি প্রাণ হারান সন্ত্রাসবাদীদের গুলিতে। এদিকে সরকারি  নির্দেশে ৫দিন বন্ধ থাকার পর সোমবার কাশ্মীরে কলেজগুলি খুললেও ফের অশান্তি ছড়ায় পড়ুয়াদের বিক্ষোভের জেরে। পুলিশ জানিয়েছে, এসপি কলেজ, সরকারি মহিলা কলেজ ও এসপি হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা মৌলানা আজাদ রোডে নেমে বিক্ষোভ দেখায়। তাদের সঙ্গে সংঘর্ষ হয় নিরাপত্তাবাহিনীর। বিক্ষোভে প্রচুর ছাত্রী সামিল হয়েছিল বলে জানান এক পুলিশকর্তা। ৬  জন পড়ুয়াকে আটক করেছে পুলিশ। পড়ুয়ারা আজাদির দাবিতে স্লোগান দেয়, নিরাপত্তাবাহিনীকে টার্গেট করে পাথর ছোঁড়ে। পুলওয়ামা কলেজে বিক্ষোভ মোকাবিলায় কাঁদানে গ্যাস, পেলেট ছোঁড়ে নিরাপত্তাবাহিনী। জখম হয় ৫০-এর বেশি পড়ুয়া। পড়ুয়াদের দাবি, কলেজে ঢুকে তাদের বিচ্ছিন্নতাবাদী, জঙ্গি-বিরোধী স্লোগান দিতে বাধ্য  করেছে নিরাপত্তাবাহিনী। তাদের 'স্বাধীনতা'-বিরোধী স্লোগান দিতেও বলা হয়। আপত্তি করলে চলে 'দমনপীড়ন'। যদিও পুলিশ অভিযোগ খারিজ করে পাল্টা বলেছে, কলেজ থেকে ২০০ মিটার দূরে মামুলি ব্যারিকেড বসানো  হয়। এক বিবৃতিতে পুলিশ বলেছে, ক্লাস শেষ হতেই কিছু দুষ্কৃতী ব্যারিকেডে মোতায়েন বাহিনীর দিকে পাথর ছোঁড়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE
Gobordanga News: ধৃত ভূগোলের অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ
CJP Protest: বাম ও SUCI-এর ছাত্র সংগঠন, যাদের কলেজে অস্তিত্ব নেই, আন্দোলনে ঢুকে পড়ে : মুখ্যমন্ত্রী
NEET Paper: NEET প্রশ্নফাঁসে আন্দোলনের মধ্যেই তাৎপর্যপূর্ণ মন্তব্য মোহন ভাগবতের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget